ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোহিঙ্গা সহায়তায় ২.৯ মিলিয়ন ডলারের জাপান-ইউএনএইচসিআর সমঝোতা স্বাক্ষর।

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে

সংবাদ দাতা মোঃমেহেদী হাসান অলি

১৫ জুন ২৩ইং
_____________
রোহিঙ্গাদের সহায়তা ও নিরাপত্তার জন্য জাপান সরকার ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মধ্যে ২ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলারের সমঝোতা স্বাক্ষর হয়েছে। ইউএনএইচসিআরের ঢাকা কার্যালয়ে সমঝোতা স্বাক্ষর করেন বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাউ এবং ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সমঝোতা স্বাক্ষরে বলা হয়েছে, কক্সবাজার এবং ভাসানচরের রোহিঙ্গাদের জন্য মানবিক সেবা অব্যাহত ও জীবন-জীবিকার উন্নয়নে এ অর্থ কাজে লাগানো হবে। বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন- পাটি, কম্বল ও সাবান বিতরণে এ অর্থ ব্যয় করে যাবে। এছাড়াও শরণার্থীদের জন্য ঘর, ড্রেন, সেতু, হাঁটার পথ, সিঁড়ি ও পাহাড়ি ঢাল ধরে রাখার দেয়াল মেরামত ও মজবুত করতেও এ অর্থ ব্যয় করা হবে।
ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, জাপানের অনুদান রোহিঙ্গাদের পুনর্বাসনে ও ভবিষ্যৎ দুর্যোগের ঝুঁকি থেকে রক্ষা করতে সাহায্য করবে। ক্যাম্পে বিশেষ করে নারী ও শিশুরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। কক্সবাজারের পাশাপাশি ভাসানচরে শরণার্থীদের অংশগ্রহণে চলমান কিছু প্রকল্পে এ অর্থ দেওয়া হবে।
জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আশাবাদ ব্যক্ত করেন বলেন, জাপান সরকারের সহায়তা রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। তিনি আরও বলেন, আমরা ইউএনএইচসিআরকে ২ দশমিক ৯ মিলিয়ন ডলার দিতে পেরে আনন্দিত। আমরা আশা করি, এই সহায়তা আশ্রয় নির্মাণ এবং পুনর্বাসন, সাইট রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের মাধ্যমে শরণার্থীদের সুরক্ষায় কাজে দেবে। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তাসহ টেকসই সমাধানের লক্ষ্যে কাজ চালিয়ে যাবে জাপান।
জাপান ২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতা দিয়ে আসছে। জাপান এখন পর্যন্ত ২০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অনুদান দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রোহিঙ্গা সহায়তায় ২.৯ মিলিয়ন ডলারের জাপান-ইউএনএইচসিআর সমঝোতা স্বাক্ষর।

নিউজ প্রকাশের সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩