ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

শরীরে বোমার স্প্রিন্টার নিয়ে হাসপাতালে দামুড়হুদার নাস্তিপুরের নবী।।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

শরীরে অসংখ্য বোমার স্প্রিন্টার নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন দামুড়হুদার সীমান্তবর্তী নাস্তিপুর গ্রামের নবিউল ইসলাম নবীন (৩৮)। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি হন তিনি। এর আগে রাত ৯টার দিকে নাস্তিপুর গ্রামের নদীর ধারে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে।জানা গেছে, রাতে নাস্তিপুর গ্রামের নদীর ধারে বোমা বিষ্ফোরণের বিকট শব্দ হয়। এসময় গ্রামবাসীরা ঘটনাস্থলে গেলে একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে নবিউল ইসলাম নবীনকে আহত অবস্থায় মাটিয়ে পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এসময় তার শরীরে অসংখ্য বোমার স্প্রিন্টারের চিহ্ন দেখা যায়।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তার শারীরে অন্তত ৫২টি বোমার স্প্রিন্টারের ক্ষত পাওয়া গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।ঘটনার বর্ণনা দিতে গিয়ে আহত নবীন বলেন, প্রচন্ড গরমে নদীর ধারে হাটাহাটি করছিলাম। এসময় হোঁচট খেয়ে পড়ে যাই। পরে বিকট শব্দ শুনতে পাই। এরপর কিছু বুঝে ওঠার আগেই চারপাশ ধোয়ায় অন্ধকার হয়ে যায়।স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সীমান্তে মাদক কারবারের সাথে জড়িত। ধারনা করা হচ্ছে, বোমা বানানোর পর তা মাটির নিচে পুঁতে রাখতে গেলে বিষ্ফোরিত হয়। এতেই সে আহত হয়।এ ব্যাপারে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি এখনো স্পষ্ট নয়। খোঁজখবর নেয়া হচ্ছে। আহত ব্যক্তিকে পুলিশ প্রহরায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শরীরে বোমার স্প্রিন্টার নিয়ে হাসপাতালে দামুড়হুদার নাস্তিপুরের নবী।।

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪