ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ

দ্রুততম গোলে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

সংবাদ দাতা: সিফাত শেখ
  • নিউজ প্রকাশের সময় : ০১:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩ ১২০ বার পড়া হয়েছে

লিওনেল মেসি ও জার্মান পেজ্জেলার গোলে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা। আজ বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে লা আলবিসেলেস্তেরা

৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পথে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো আর্জেন্টিনা। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে র সেই ম্যাচে ৩৫ মিনিটে ডেডলক ভাঙেন লিওনেল মেসি। এবার ক্যাঙারুদের বিপক্ষে প্রীতি ম্যাচে ও জালের দেখা পেলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচটিতে আর্জেন্টিনা জিতেছিল ২-১ গোলে
আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে রেফারির প্রথম বাঁশি বাজার পর দর্শকেরা নড়েচড়ে বসার আগেই ফের গোল উদ্যাপনে দাড়িয়ে পড়তে হলো আর্জেন্টাইন সমথর্কদের। ম্যাচের মাত্র ৭৯ সেকেন্ডের মাথায় এনজো ফার্নান্দেজের কাছে থেকে বল পেয়ে আর্জেন্টিনা কে এগিয়ে দেন মেসি। এ নিয়ে জাতীয় দলের জার্সিতে টানা ৭ ম্যাচে গোল এলএমটেন। ৩৮ মিনিটে বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা গোলের আরেকটি সহজ সুযোগ হাতছাড়া না করলে ব্যবধান বাড়াতে পারত আর্জেন্টিনা। অস্টেলিয়ার বিপক্ষে লিওনেল স্কালোনির শিষ্য রা বিরতিতে যায় ১-০ গোলে এগিয়ে থেকে।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ব্যবধান দ্বিগুণ করেন পেজ্জেলা।মেসির কর্নারে কিক থেকে ৬৮ মিনিটে বল পেয়ে ক্রস করেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। সেই ক্রসে হেডে বল জালে পাঠান বদলি হিসাবে মাঠে নামা পেজ্জেলা। এই ব্যবধান ধরে রেখেই জয় তুলে আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলই ৬ জন করে বদলি খেলোয়াড় নামায়।
প্রায় ৭ বছর পর চীন সফরে গেছেন মেসি। বেইজিংয়ে একটি প্রীতি ম্যাচ খেলার পর ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে বিশ্বকাপ জয়ের পর নিজেদের মাটিতে পানামা ও কুরাসাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে লিওনেল স্কালোনির দল। দুটিতেই দাপুটে জয় পায় তারা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দ্রুততম গোলে আর্জেন্টিনাকে জেতালেন মেসি

নিউজ প্রকাশের সময় : ০১:৪৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩