অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারী-পুরুষ আটক-৬

- নিউজ প্রকাশের সময় : ১০:০১:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৮১ বার পড়া হয়েছে

কক্সবাজার টেকনাফে হোটেল স্কাই ভিউ নামের একটি আবাসিক হোটেলে পুলিশ অভিযোগ চালিয়ে ম্যানেজার সহ ৬ জন নারী-পুরুষ গ্রেফতার করেছে রবিবার (০৯ জুন) দুপুরে টেকনাফ পৌর শহরের পুরাতন বাস স্টেশন সংলগ্ন এলাকায় ওই হোটেল বিভিন্ন রুম থেকে অনৈতিক কাজের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার(ওসি) তদন্ত আব্দুল্লাহ আল মামুন। তবে তাদের নাম পরিচয় জানা না গেলেও তাদের মধ্যে ৩ নারী ও ৩ পুরুষ। আটকের তাদের থানায় নিয়ে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক হোটেলের সামনের বসবাসরত এক দোকানদার জানান- ওই হোটেলে নিয়মিত অনুমতি ছাড়াই হোটেল মালিক ও গ্রেফতারকৃত ম্যাসেজার পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প থেকে আবাসিক হোটেলে দেশের বিভিন্ন স্থান নারীদের লোভ দেখিয়ে নিয়ে এসে যৌন কাজে লিপ্ত করে আসছিলেন। তাই হোটেল কর্তৃপক্ষ ও ম্যানেজারের বিরুদ্ধে আই নানক ব্যবস্থা গ্রহণের ভাবে জানিয়েছেন সচেতন লোকজন


















