ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

কুমিল্লা বরুড়ায় মা মেয়েকে কুপিয়ে হত্যা.

আনজার শাহ, কুমিল্লা প্রতিনিধি। 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

কুমিল্লায় এক মায়ের বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ জুন) জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের নলুয়া চাঁদপুর পশ্চিম পাড়া এঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত মাকে আটক করেছে বরুড়া থানা পুলিশ।নিহত মেয়ের নাম খাদিজা আক্তার (১৩)। সে নলুয়া চাঁদপুর পশ্চিমপাড়া হাওলাদার বাড়ির জুলহাস মিয়া ও অভিযুক্ত খুরশিদা বেগম দম্পতির সন্তান। স্থানীয় নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আহমেদ বাবলু মুঠোফোনে জানান, ঘটনার প্রত্যক্ষদর্শী নেই। যতটুকু জানলাম খুরশিদা মানসিক ভারসাম্যহীন। সকালে তার বাড়িতে সে আর তার মেয়ে খাদিজা ছাড়া কেউই ছিল না। হঠাৎ মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখে বাড়িতেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে খাদিজা। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুড়ালের কোপের চিহ্ন আছে। কুড়ালও পড়ে আছে পাশে। এঘটনার পর থেকে জ্ঞান হারিয়ে ঘরেই পড়ে আছে মা খুরশিদা। মা একাই ছিল তাছাড়া উনি মানসিক ভারসাম্যহীন। তাই সবাই ধারণা করছে হয়তো উনিই ঘটনা ঘটিয়েছেন। আমরা পুলিশকে জানিয়েছি। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ঘটনাস্থলে যাচ্ছি। যতটুকু জানলাম ওই নারী মানসিক ভারসাম্যহীন। সে এঘটনা ঘটিয়েছে। তবে এটা আইনি প্রক্রিয়ার বিষয়। লাশ এখনও বাড়িতে আছে। পুলিশ এসে ব্যবস্থা নেবে।বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনা সত্য। ঘটনাস্থল থেকে পুলিশ মাকে আটক করে বরুড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক রুগী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা বরুড়ায় মা মেয়েকে কুপিয়ে হত্যা.

নিউজ প্রকাশের সময় : ০৫:৫০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪