ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়ার মিম খাতুন (২১) নামে এক তরুণীর গলায় ফাস নিয়ে আত্নহত্যা।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ 
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

আজ বুধবার (২৬ জুন) বেলা ১২টার দিকে সিনেমা হল পাড়ায় কাঠপট্টি এলাকায় নানা আব্দুল্লাহ’র বাড়ি থেকে মিম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে মিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।মিম খাতুন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের খলিশাগাড়ি গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। সে চুয়াডাঙ্গা পৌর কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থী ছিলেন। বাবা মায়ের বিচ্ছেদের পর থেকে মিম খাতুন তার মায়ের সাথে নানা বাড়িতেই থাকতো।পারিবারিক সুত্রে জানা গেছে, আজ সকালে বাবা মনিরুলের কাছে যাওয়ার কথা ছিল মিমের। কোন কারণে তার মায়ের সঙ্গে মনোমালিন্য হয়। এতে মায়ের উপর অভিমানে সবার অজান্তেই গলায় ফাঁস দেয় মিম। কিছুক্ষণ পর ঘরের মধ্যে মিমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন দেশপ্রিয় পত্রিকা কে বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর মৃত ঘোষনা করা হয়েছে। হাসপাতালে আসার আগেই মারা গেছে।চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী দেশপ্রিয় পত্রিকা কে বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গা পৌর এলাকার সিনেমা হল পাড়ার মিম খাতুন (২১) নামে এক তরুণীর গলায় ফাস নিয়ে আত্নহত্যা।

নিউজ প্রকাশের সময় : ০৪:৩৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪