সংবাদ শিরোনাম ::
আবারো জীবননগর উপজেলার দুবৃত্তকারীদের ছুরিকাঘাতে ইউপি চেয়ারম্যান গুরুতর আহত।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ
- নিউজ প্রকাশের সময় : ০৪:৪৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৬৩ বার পড়া হয়েছে

মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন সুরুদ্দিন চাচার ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।আহত অবস্থায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং গুরুতর আহত অবস্হায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করেছে কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার আনুমানিক রাত ৮ টার দিকে মনোহরপুর আলামোড় থেকে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল যোগে দুজন দূর্বৃত্তরা তার ওপর হামলা করে।হামলাকারী মাস্ক পরিহিত ছিলো।গত ২৮ মে উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান চাচার ওপর হামলা করে দুর্বৃত্তরা। ঠিক ১ মাসের ব্যাবধানে আজ ২৮ জুন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলা চালানো হয়।


















