সংবাদ শিরোনাম ::
কটুক্তির জেরে নবদম্পতির বিষপান, স্ত্রীর দাফন শেষে স্বামী মৃত্যু

বিশেষ প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ১২:৫৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে

প্রেমের টানে ঘর ছেলে পালিয়ে বিয়ে করেছিলো দুজনে। সেই বিয়ে করাকে কেন্দ্র করে চাচার শ্বাশুড়ির করা কটুক্তি সইতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নবদম্পতি রিয়া খাতুন ( ১৯) ও সাজেদুল ইসলাম (২১)। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।সেখানেই গত ৩০ জুন মৃত্যুবরণ করেন রিয়া। সোমবার ১লা জুলাই রাতে স্বজনরা রিয়ার দাফন সম্পন্ন করে গোরস্তান ত্যাগের আগেই রামেক থেকে সাজেদুলেরও মৃত্যুর খবর আসে।মঙ্গলবার দুপুরে সাজেদুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা আজতব প্রামানিক।
















