ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

চুয়াডাঙ্গায় ৩ সন্তানের জননীকে ‘প্রেমিকে’র সঙ্গে বিয়ে দিয়ে স্বামীর দুধ দিয়ে গোসল

মো: মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চীপ
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে ভাইরাল হয়েছেন এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই যুবকের দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। গ্রামজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়।গত বুধবার ৩ জুলাই সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর গ্রামের দরগাপাড়ায় ঘটে এ ঘটনা। তিনি পেশায় ট্রাক্টরচালক।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ট্রাক্টরচালক সেকেন্দার আলীর খালাতো ভাই মাজেদুল ইসলামের সঙ্গে তার স্ত্রী ও তিন সন্তানের জননী সাগরী খাতুনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি আঁচ করতে পেরে তার স্ত্রীকে হাতে-নাতে ধরার অপেক্ষায় থাকেন সেকেন্দার আলী। বুধবার সন্ধ্যায় সেকেন্দার বাড়ির বাইরে গেলে তার স্ত্রী মাজেদুলের সঙ্গে কথা বলতে শুরু করেন। সেকেন্দার বিষয়টি টের পেয়ে স্ত্রী সাগরীকে মাজেদুলের বাড়িতে নিয়ে যান। ততক্ষণে মাজেদুল পালিয়ে যান। পরে গ্রামবাসীর সহায়তায় মাজেদুলের সঙ্গে সাগরীর বিয়ে দেওয়া হয়।একই গ্রামের বাসিন্দা আল আমিন বলেন, স্ত্রীর সঙ্গে তার পরকীয়া প্রেমিকের বিয়ের দেওয়ার ঘটনাটি গ্রামজুড়ে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে। বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল করে আরো আলোচনায় উঠেছেন স্বামী সেকেন্দার আলী। বিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে মতভেদও দেখা দিয়েছে।সেকেন্দার আলী জানান, আগে তাদের সম্পর্কের বিষয়ে জানতে পেরে সন্তানদের কথা ভেবে স্ত্রীর ভুল ক্ষমা করেছেন। কিন্তু বারবার একই ঘটনা ঘটনায় গ্রামবাসীর সাহায্যে তাদের বিয়ে দেওয়া হয়েছে। দুধ দিয়ে গোসলের বিষয়ে সেকেন্দার আলী বলেন, তাদের বিয়ে দিতে পেরে যেন একটি পাপ থেকে মুক্তি পেয়েছি। তাই দুধ দিয়ে গোসল করেছি।বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। এরপর স্বামী নিজেই তার স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছে বলে শুনেছি। পরে বাড়ি গিয়ে দুধ দিয়ে গোসলও করেছেন সেকেন্দার আলী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গায় ৩ সন্তানের জননীকে ‘প্রেমিকে’র সঙ্গে বিয়ে দিয়ে স্বামীর দুধ দিয়ে গোসল

নিউজ প্রকাশের সময় : ০৪:৪৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪