ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল। 

নাগরপুরে কাঁচামরিচের বাজার ডাবল সেঞ্চুরি ছাড়িয়েছে 

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৩:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

মাত্র কয়েক দিনের ব্যবধানে টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকা। ১৮০ টাকার মরিচ এখন এই বাজারে বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা কেজি দরে। কয়েক দিনের টানা বৃষ্টিতে ক্ষেতে মরিচ নষ্ট হওয়ার কারণে ফসলটির দাম বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।সোমবার (৮ জুলাই) সকালে নাগরপুর বাজার ঘুরে জানা যায়, ৪-৫ দিন আগে যে কাঁচা মরিচ খুচরা বিক্রি হয়েছিলো ১৮০ টাকা কেজিতে, সেটি বেড়ে আজ বিক্রি হচ্ছে ২৪০-২৬০ টাকা কেজি দরে। ভারত থেকে কাঁচামরিচ আমদানি হলেও বাজারে মরিচের দামের উপর তার প্রভাব পড়ছে না। চাহিদার তুলনায় কাঁচামরিচ ভারত থেকে আমদানি কম হওয়ায় এবং দেশে উৎপাদন কমে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটির দাম বাড়ছে বলছেন সবজি ব্যবসায়ীরা। দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতা-বিক্রেতারা।মো. সাদ্দাম হোসেন নামের এক ক্রেতা বলেন, দেশের বাজারে এখন প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। চার-পাঁচ দিন আগেই ১৮০ টাকা কেজি দরে কাঁচা মরিচ কিনেছিলাম। আজ তা কিনতে হলো ২৪০-২৬০ টাকা কেজি দরে। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষরা চলবো কি করে?নাগরপুর বাজারে কাঁচা মরিচ ব্যবসায়ী আফছার হোসেন বলেন, কয়েক দিনের বৃষ্টির পানিতে কৃষকের খেতে কাঁচা মরিচ অনেক নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী আমরা বাজারে কাঁচা মরিচ পাচ্ছি না। বর্তমান আমরা বরাঙ্গাইল এবং উলাইল হাট থেকে কাঁচা মরিচ পাইকারি দামে কিনে আনছি।তিনি আরো বলেন, ক্ষেতে মরিচ নষ্ট হওয়ায় কৃষকরা বেশি দাম হাঁকিয়ে নিচ্ছেন। ২২০ টাকা কেজি দরে ক্রয় করে কাঁচামরিচ খুচরা বিক্রি করছি ২৪০ থেকে ২৬০ টাকা কেজিতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে কাঁচামরিচের বাজার ডাবল সেঞ্চুরি ছাড়িয়েছে 

নিউজ প্রকাশের সময় : ০৩:২৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪