ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

ফেসবুকে ক্ষমা চাইলেন সেই আ. লীগ নেতা সাংবাদিকের ওপর হামলা চালিয়ে 

রিপোর্টার মোঃ আলমগীর হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

যুগান্তরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলামকে মারধর করে ফেসবুকে ক্ষমা চাইলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল আসাদ রাসেল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন— বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে সব সময়ই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সম্মান করে থাকে। আমরা যারা এই অফিসে নিয়মিত যাই তারাও এই বিষয়টা মাথায় রাখি। ৮ জুলাই অনাকাঙ্ক্ষিতভাবে আমার আচরণে কোনো সাংবাদিক ভাই যদি ব্যথিত হয়, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি। ভবিষ্যতে কোনোদিন যাতে এমন কিছু না ঘটে আমি সতর্ক থাকব।এ দিকে মঙ্গলবার সকালে ধানমন্ডির আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে যৌথসভার আগে মাহমুদুল আসাদ রাসেলকে শোকজ করার নির্দেশ দেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে এই নির্দেশ দেন তিনি। একই সঙ্গে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের।উল্লেখ্য, গতকাল সোমবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে যান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টা ররফিকুল ইসলাম। এ সময় তার ওপর অতর্কিত হামলা করেন রাসেল এবং তার সঙ্গে থাকা কয়েকজন। উপর্যুপরি কিল-ঘুষি দিতে থাকে তারা। পরে আওয়ামী লীগের দুজন কেন্দ্রীয় নেতা এগিয়ে আসার পরে রাসেল তার ক্যাডার বাহিনী নিয়ে সরে পড়ে। এসময় উপস্থিত সাংবাদিকরা এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান পরীক্ষাকেন্দ্রে মেয়েকে সহযোগিতা করায় বাবার কারাদণ্ড পর্নোগ্রাফি মামলায় নোয়াখালীতে প্রকৌশলীসহ চার শিক্ষক কারাগারে আবেদ আলীর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই : মোহাম্মদ সাদিক উল্লেখ্য, মাহমুদুল আসাদ রাসেল রাজবাড়ী জেলা আওয়ামী লীগের নেতা হলেও বসবাস করেন ঢাকায়। সার্বক্ষণিক অবস্থান করেন আওয়ামী লীগ অফিসে। দলের এক সিনিয়র নেতাকে দেন বিশেষ প্রটোকল। ওই নেতার ছত্রছায়ায় গড়ে তুলেছেন ‘বিশেষ প্রটোকল’ বাহিনী। এই বাহিনীর মাধ্যমে চলে ‘মাস্তানি’। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, পদ বাণিজ্য, কুইন সাপ্লাই, পার্টি অফিসে আগত নেতাকর্মী ও কার্যালয়ে কর্মরতদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাংবাদিক হেনস্তার অভিযোগ দীর্ঘদিনের।এক সময় ছাত্রদল করা রাসেল এখন আওয়ামী লীগ নেতা। শুধু কেন্দ্রীয় নেতাদের প্রটোকল দিয়ে বাগিয়ে নিয়েছেন জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ। নেতাদের প্রটোকল আর নেতাদের সঙ্গে তোলা ছবি তুলে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা রাসেল গড়েছে অঢেল সম্পত্তি। এ ঘটনায় রাজবাড়ীতেও সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে ক্ষমা চাইলেন সেই আ. লীগ নেতা সাংবাদিকের ওপর হামলা চালিয়ে 

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪