ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

পদ্মায় চলছে মাছ শিকার নিষিদ্ধ জালে

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

নিষিদ্ধ জালে পদ্মায় চলছে মাছ শিকার রাজশাহীর পদ্মা নদীতে অবাধে চলেছে নিষিদ্ধ চায়না দুয়ার জালে মাছ শিকার। এতে করে ছোট-বড় মাছের সঙ্গে জালে আটকা পড়ছে মা মাছসহ পোনাও। শুধু চায়না দুয়ার জালই নয়, নদীতে মাছ শিকার করা হচ্ছে নিষিদ্ধ নাইলন ও কারেন্ট জালে। অল্প খরচে অধিক মাছের আশায় এক শ্রেণির জেলেরা এই জাল দিয়ে নদীতে মাছ শিকার করছেন।তবে এসব জালে মাছ শিকারের বিপক্ষে অন্য জেলেরা। তারা বলছেন, নিষিদ্ধ এই জালে মাছ শিকারের ফলে মৎস্য সম্পদ এক প্রকারের হুমকির মুখে পড়ছে। তাই চায়না দুয়ার, লাইলন জাল ও কারেন্ট জাল বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।পবা উপজেলার মৎস্য কর্মকর্তারা বলছেন, ‘জনবল সংকটের কারণে তারা নিয়মিত অভিযান পরিচালনা করতে পারেন না।’পবা হরিয়ান ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের মিজানের মোড় এলাকায় পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ার জালে বেশ কয়েকজনকে মাছ শিকার করতে দেখা গেছে।তাদের মধ্যে মুক্তার আলী জানান, ‘এই চায়না দুয়ার জালে সব ধরনের মাছ ধরা পড়ে। অল্প পানিতে এই জাল পেতে রাখলে মাছের সঙ্গে সাপ পড়ে। তাই গভীর নদীতে পেতে রাখা হয় এই জাল। প্রতিদিন বিকেলে পেতে পরের দিন সকালে এই জাল তুলে নেওয়া হয়। তাতে একেকটি জালে দেড় থেকে দুই কেজি বিভিন্ন মাছ পড়ে।’ তবে মুক্তার আলী জানান, তিনি নদীতে পাঁচটি চায়না দুয়ার জাল পেতেছেন।তিনি জানান, এই জাল রাজশাহীতে পাওয়া যায় না। তবে এই জালে ধরা পড়া মাছ রাজশাহীর বিভিন্ন বাজারে বিক্রি হয়। এই জাল কুষ্টিয়া থেকে কিনে আনা হয়েছে। সেখানে একেকটি জালের দাম পড়েছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। পবার মিজানের মোড় ঘাট থেকে শুরু করে চারঘাট পর্যন্ত এই জালে দুই শতাধিক জেলে মাছ শিকার করে।অপর মাছ শিকারি বলেন, ‘কারেন্ট জালে একটা নির্দিষ্ট আকারের মাছ ধরা পড়ে। বাকি ছোট-বড় মাছ জালে ধরা পড়ে না। কারেন্ট জালে পোনা মাছ নষ্ট হয় না। কারেন্ট জালে নদীতে থাকা সাপ কম মারা পড়ে। কিন্তু চায়না দুয়ার জালে সব ধরা পড়ে। এই জালে মাছের পোনা থেকে শুরু করে সবধরনের মাছ আটকা পড়ে। শুরু মাছই নয়, মাছের পোনা, সাপ, ব্যাঙ, কাঁকড়া ধরা পড়ে এই জালে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে বলেন, চায়না দুয়ার জাল নিষিদ্ধ। তারপরও অনেকেই মাছ শিকার করে। মৎস্য অফিস অভিযান চালালে মাছ শিকার দুই থেকে তিন দিনের জন্য বন্ধ থাকে। তারপরে আবার মাছ শিকার শুরু হয়। এই জালে মাছ শিকারের ফলে মৎস্য সম্পদ এক প্রকারের হুমকির মুখে পড়ছে। তাই চায়না দুয়ার, নাইলন জাল ও কারেন্ট জাল বন্ধে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ নিতে হবে।জনবল সঙ্কটের কারণে নিয়মিত অভিযান চালানো সম্ভব হয় না উল্লেখ করে পবা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, চায়না দুয়ার অবৈধ ও নিষিদ্ধ জাল। এই জালে পোনা মাছ ছাড়াও সাপ, ব্যাঙ, কাঁকড়া ধরা পড়ে। এই জালে মাছ শিকার বন্ধে প্রতিমাসে তিন থেকে চারদিন অভিযান পরিচালনা করা হয়। একেক বার অভিযানে তারা ৩০ থেকে ৪০টা করে চায়না দুয়ার জাল উদ্ধার করে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মায় চলছে মাছ শিকার নিষিদ্ধ জালে

নিউজ প্রকাশের সময় : ০৩:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪