ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নোয়াখালীতে চার জোনে গ্যাসের সন্ধান

রোজিনা বেগম রিপোর্টার
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

নোয়াখালীর সোনাইমুড়ীর ওয়াছেকপুর গ্রামে বেগমগঞ্জ-৪ নং কূপের খনন শেষে চারটি জোনে গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে।সোমবার (১২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) কূপটির ড্রিলিং ইনচার্জ মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কূপের প্রতিটি জোনে গ্যাসের পরিমাণ জানার জন্য তা পরীক্ষা করা হবে।বাপেক্স সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর গ্রামে নতুন গ্যাসকূপের (বেগমগঞ্জ-৪) আনুষ্ঠানিক খননকাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। নির্দিষ্ট সময়ের আগেই খনন কাজ শেষ করে সোমবার কূপটিতে আগুন দেওয়া হয়।প্রাথমিকভাবে কূপটির ৪টি জোনের প্রতিটি জোনে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে বলে আশা করছে বাপেক্স। বাপেক্সের প্রকৌশলী ও শ্রমিকসহ দুই শতাধিক ব্যক্তি এই খননকাজের সঙ্গে যুক্ত আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নোয়াখালীতে চার জোনে গ্যাসের সন্ধান

নিউজ প্রকাশের সময় : ০৬:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪