ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে জুলাইয়ের শুরুতে।

সংবাদ দাতা মোঃমেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ০২:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী জুলাইয়ের শুরুতে বাংলাদেশ সফর করবেন।

কূটনৈতিক সূত্রে পাওয়া তথ্য বলছে, রাজনৈতিক নানা বিষয় নিয়ে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করবেন।

সূত্র বলছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও বাংলাদেশ সফরকালে প্রতিনিধি দলে থাকবেন।
বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বেশ সরব মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে তারা বিষয়টি নিয়ে কথা বলে আসছে। সম্প্রতি বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি ঘোষণা ছাড়াও ২০২১ সালে র‍্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ভোট কারচুপি বা ভয়ভীতি প্রদর্শনের সঙ্গে জড়িতদের ভিসা দেবে না তারা। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার হাসও রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাইডেন প্রশাসনের গণতন্ত্র প্রসারের এজেন্ডার ক্ষেত্রে বাংলাদেশকে একটা ‘দৃষ্টান্ত’ হিসেবে নেওয়া হচ্ছে। বাইডেন প্রশাসন একটা মূল্যবোধভিত্তিক পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দিচ্ছে এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা জোরালোভাবে প্রয়োগ করছে। ২০১৮ সালের নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠলেও তখন যুক্তরাষ্ট্র এরকম কোন ভূমিকা নেয়নি, কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি মূল্যবোধভিত্তিক ছিল না। কিন্তু বাইডেনের পররাষ্ট্রনীতি মূল্যবোধভিত্তিক এবং গণতন্ত্র ও মানবাধিকারকে তারা অগ্রাধিকারের তালিকায় এক নম্বরে রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মার্কিন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় আসছে জুলাইয়ের শুরুতে।

নিউজ প্রকাশের সময় : ০২:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩