সংবাদ শিরোনাম ::
সাবেক সচিব শাহ কামাল গ্রেফতার।

রিপোর্টার : সাদিয়া আক্তার
- নিউজ প্রকাশের সময় : ১১:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

সাবেক সচিব শাহ কামালকে গ্রেফতার করা হয়েছে।গতকাল ১৭ আগস্ট (শনিবার) মহাখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।এর আগে ১৭ আগস্ট (শুক্রবার) মোহাম্মদপুর বাবর রোডে শাহ কামালের বাড়িতে অভিযান চালিয়ে ৩ কোটি ১লাখ টাকা উদ্ধার করে ডিএমপি।এছাড়াও ১০ লক্ষ টাকা মূল্যমানের বিদেশী মুদ্রা জব্দ করা হয়।তবে এলাকাবাসী জানিয়েছে,দুদক এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে এর আগে কয়েক বস্তা সম্পদ নিয়ে যাওয়া হয়েছে।সে বিষয়ে কোনো তথ্য এখনো অব্দি পাওয়া যায় নি।শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন। দায়িত্বরত অবস্থায় তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, বিভিন্ন বিষয়ে সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।২০২০ সালের ২৯ জুন তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।
















