ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

কোরবানির পশুর হাট পরিদর্শনে প্রাণিসম্পদ সচিব।

সংবাদ দাতা: শিপন পাঠান
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩ ৫৭২ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।
রাজধানীর আফতাবনগরে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বিকেলে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে প্রাণিসম্পদ সচিব কোরবানির পশুর হাটে প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালিত ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম তদারকি করেন ও অসুস্থ বা রোগাক্রান্ত পশু যাতে হাটে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি হাট ঘুরে দেখেন এবং বেশ কয়েকজন খামারি ও ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।
পরে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, রাজধানী ঢাকায় এবার ১৯টি কোরবানির পশুর হাট আছে। এসব হাটে ইতোমধ্যে কেনা-বেচার ভিড় শুরু হয়ে গেছে। প্রতিটি হাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। কোরবানির পশুর হাটে অসুস্থ বা রোগাক্রান্ত প্রাণী আছে, এটা যেন কেউ বলতে না পারে। সেটা নিশ্চিত করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চেষ্টা করছে। সেজন্য সারাদেশের কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা প্রদান কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ১টি কেন্দ্রীয় সমন্বয় টিম, ৫টি মনিটরিং টিম, ২২ টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ২ টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। অপরদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৯ জন উপসচিব ঢাকার কোরবানির পশুর নির্ধারিত হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কোরবানির পশুর হাট পরিদর্শনে প্রাণিসম্পদ সচিব।

নিউজ প্রকাশের সময় : ০৮:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩