গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের সহ সভাপতি কামরুল ইসলাম এর মৃত্যুতে,”শোক বার্তা”

- নিউজ প্রকাশের সময় : ০৩:৪৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

“ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গত ৪ আগষ্ট উত্তরায়, গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের সহ সভাপতি কামরুল ইসলাম গুলিবিদ্ধ হোন,গত বুধবার ২১.০৮.২৪ তারিখ সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,বাংলাদেশ যুব অধিকার পরিষদের এখন পর্যন্ত গাজীপুর মহানগর যুব অধিকার পরিষদের মো: কামরুল ইসলাম, হবিগঞ্জ জেলা বানিয়াচং উপজেলার সদস্য শেখ নয়ন আহমেদ, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আহবায়ক সাইফুল ইসলাম (সেতু সেকান্দার), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সাবেক যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম রাসেল শহীদ হয়েছেন,বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক শোক বার্তায় বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর সভাপতি মনজুর মোর্শেদ মামুন ও সাধারণ সম্পাদক নাদিম হাসান তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং বলেন তাদের আত্মত্যাগে মাধ্যমে জাতির অর্জিত সফলতা বৃথা যেতে দিবে না। মুক্তিযুদ্ধের আকাঙ্খা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আমরা নিরলস পরিশ্রম করে যাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ যুব অধিকার পরিষদকার্যালয়: আল-রাজী কমপ্লেক্স (৩য় তলা) বিজয়নগর পানির ট্যাংক, পুরানা পল্টন, ঢাকা-১০০০juboodhikar.bd@gmail.com






















