ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রকৃতি ও জীবন ক্লাব’র উদ্যোগে বন্যার্তদের জন্য লাকসামে ফ্রী মেডিকেল ক্যাম্প

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এ শ্লোগানকে সামনে রেখে ‘প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র’ এবং ‘প্রকৃতি ও জীবন ক্লাব’র উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।সোমবার (২৬ আগস্ট) কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের নতুন ছাত্রাবাসে এ ফ্রী মেডিকেল ক্যাম্পে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়।প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ ডাঃ মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার, ৮ জন সহকারী মেডিকেল অফিসারসহ ৩০ সদস্যের মেডিকেল টিম এ চিকিৎসা সেবা দেন। দিনব্যাপী পরিচালিত বিনামূল্যে চিকিৎসা টিমের সহযোগিতায় ছিলেন ২৫ সদস্যের ভলান্টিয়ার দল।ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান জানান, মেডিসিন ও অর্থপেডিক বিশেষজ্ঞসহ ৩০ জন ডাক্তার দিনব্যাপী সহস্রাধিক শিশু, বৃদ্ধ ও নারী-পুরুষকে চিকিৎসক দেন। তিনি বলেন, রোগীদের মধ্যে বেশিরভাগই পানি বাহিত রোগ, জ্বর-কাশি, আমাশয়, ঠান্ডা জনিত, অ্যাজমা, নিউমোনিয়া ডায়রিয়ায় আক্রান্ত। আজ এ আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীসহ আশপাশের গ্রামের এসব রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং ৭৪ ধরনের ওষুধ দেয়া হয়।সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে রয়েছেন- মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শাহিন আলম, ডাঃ মতিউর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ আশরাফুল আলম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আতিকুল ইসলাম, ডাঃ তৌহিদুল ইসলামসহ ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও ৮ জন মেডিকেল অফিসারসহ ৩০ জন ডাক্তার।এরা লাকসামের নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রাবাস আশ্রয় কেন্দ্রে এবং অন্য ৬ জন মিরেরসরাই কেন্দ্রে চিকিৎসা দেন।চিকিৎসা নিতে আসা রোগী বেলাল হোসেন জানান, মেডিকেল টিমের ডাক্তাররা আন্তরিকভাবে চিকিৎসা দিচ্ছেন। এ আশ্রয়কেন্দ্রে প্রায় সাড়ে ছয়শ লোক অবস্থান নিয়েছে। এছাড়াও আশেপাশের এলাকার লোকজন এখানে চিকিৎসা নেন।মহিলা রোগী তাবাসসুম আক্তার জানান, পানিবাহিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে এসেছি। হাত-পায়ের ঘাসহ আরও কিছু সমস্যা ছিল। ডাক্তাররা ব্যবস্থাপত্র দিয়েছেন, ওষুধও দিয়েছেন বিনামূল্যে।অন্তঃসত্ত্বা তাসলিমা আক্তার জানান, হাত-পায়ের চুলকানি নিয়ে চিকিৎসা নিতে আসি। এছাড়াও গর্ভকালীন কিছু বিষয়েও চিকিৎসা দিয়েছেন ডাক্তাররা।স্থানীয় সমাজসেবী মোঃ আবুল কালাম জানান, লাকসামের বেশিরভাগ এলাকার লোকজন পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো বন্যার শুরু থেকেই খাবারের ব্যবস্থা করছে। কিন্তু অনেকেই শারীরিক জটিলতায় ভুগছেন। এ ফ্রী মেডিকেল টিমের তৎপরতায় অনেক নারী-পুরুষ চিকিৎসা পেয়েছেন। এটি খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকৃতি ও জীবন ক্লাব’র উদ্যোগে বন্যার্তদের জন্য লাকসামে ফ্রী মেডিকেল ক্যাম্প

নিউজ প্রকাশের সময় : ০৭:২৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪