মন্ত্রী হওয়ার কোন আকাঙ্ক্ষা নেই :ড. কামাল।

- নিউজ প্রকাশের সময় : ০৯:১৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

মন্ত্রী হওয়ার কোন আকাঙ্ক্ষা নেই জনগণের ক্ষমতাকে কাজে লাগাতে চাই বলে জানিয়েছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে গণফোরামের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আলোচনা এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু। সভায় আরো বক্তব্য দেন এ্যাডভোকেট আলতাব হোসেন ও ড. মোঃ মিজানুর রহমান প্রমুখ।ড.কামাল বলেন, অ‘নেকেই বলে আমরা ব্যর্থ হয়েছে। কিন্তু আজকে এখানে এত মানুষ দেখে মনে হচ্ছে আমরা ব্যর্থ হইনি। আমরা ব্যর্থ হয়েছি, আমি এক মুহূর্তের জন্য মনে করতে পারি না। আপনারা নিজের এলাকায় যারা প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দ আছেন, তাঁরা এসেছেন। কেন এসেছেন, আপনারা ওদের (আওয়ামী লীগ) মতো টাকাপয়সা মেরে ছোটেন নাই, ওদেরকে সমর্থন দেন নাই। আমরা পরীক্ষিত। আপনাদের কেউ এখানে লোভ বা টাকা দিয়ে আনছে না। সুষ্ঠু রাজনীতির জন্য আমরা একটা প্রতিষ্ঠান (গণফোরাম) করেছিলাম। সেই প্রতিষ্ঠান ধরে রাখতে পেরেছি। আমরা নিজেদের বিক্রি করি নাই।’কামাল হোসেন বলেন, ‘যারা বিক্রি হয়েছিল তাদের কী দশা হয়েছে? মন্ত্রী হয়েছে, তথাকথিত ক্ষমতা ভোগ করেছে। কিন্তু আজকে কোথায়? দেশ ছেড়ে পালাতে হয়। এটা একটা শিক্ষা। মানুষের কাজ না করলে আমরা টিকে থাকতে পারব না। টাকা দিয়ে নির্বাচিত হলে কিছুদিন পদ ধরে রাখা যায়। এরপর দেশ ছেড়ে পলাতে হয়। এর থেকে কিছু শিক্ষা হয়েছে।’তিনি বলেন, এ দেশের জনগণ প্রমাণ করেছে তাদের বিচার করার ক্ষমতা আছে। তারা (জনগণ) তাদেরই নেতৃত্বে দেখতে চায়; যারা তাদের জন্য কাজ করবে।অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন ,গণফোরামের যে লক্ষ্য ছিল তা পূরণ হয়নি কারণ যারা ক্ষমতায় ছিল তারা বিরোধীদের রাজনীতি করতে দেননি। তিনি আরো বলেন, দ্রুততম সময় ঐক্যবদ্ধ গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।
















