সংবাদ শিরোনাম ::
দাম কমলো জ্বালানি তেলের!

রিপোর্টার : সাদিয়া আক্তার
- নিউজ প্রকাশের সময় : ০১:৪৩:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১২২ বার পড়া হয়েছে

বিশ্ববাজারের সাথে সামঞ্জ্য রেখে জ্বালানি তেলের দাম কমানো হলো।প্রতি লিটার কেরোসিন ও ডিজেলের বর্তমান দাম ১০৮ টাকা ২৫ পয়সা থেকে ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা করা হয়ছে । অকটেনের দাম আগে ছিল ১২৬ এবং পেট্রোলের দাম ১২২ তা আগের দামেই বহাল রাখা হয়েছে। আজকে শনিবার সরকারের এক প্রজ্ঞাপনে এ দাম নির্ধারন করা হয়েছে। বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সব কিছুর দাম কর্যকর হবে আগামি ১ তারিখ থেকে।সরকার গত ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় পদ্ধতিতে মূল্য নির্ধারণের কথা জানায়। এর ধারাবাহিকতায় গত ৭ মার্চ প্রথম প্রাইসিং ফর্মুলা অনুসারে জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
















