ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

স্পিকার পদ থেকে ডঃ শিরিন শারমিনের পদত্যাগ।

রিপোর্টার : সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০৩:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

আজ ২ সেপ্টেম্বর (সোমবার) স্পিকার পদ থেকে পদত্যাগ করেন ডঃ শিরিন শারমিন চৌধুরী। বঙ্গভবন সূত্রে জানা যায়,রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন চুপ্পুর কাছে পদত্যাগ পত্র জমা দেন তিনি। সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে স্পিকার নির্বাচিত হন। ২০১৩ সালে তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে একই বছরের ৩০ এপ্রিল ডঃ শিরিন শারমিন চৌধুরী স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে তিনি এ পর্যন্ত একটানা স্পিকারের দায়িত্ব পালন করেন।ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তারপর রাষ্ট্রপতির নেতৃত্বে ৬ আগস্ট সংসদ ভেঙে দেয়া হয়।৮ আগস্ট ডঃ মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা,গুম, নির্যাতন এবং বিভিন্ন অপকর্মের জের ধরে শেখ হাসিনাসহ বিভিন্ন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা আছে।শিরিন শারমিন চৌধুরী ৯ম জাতীয় নির্বাচনের সংসদ সদস্য নির্বাচিত হন এবং মহিলা ও শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্পিকার পদ থেকে ডঃ শিরিন শারমিনের পদত্যাগ।

নিউজ প্রকাশের সময় : ০৩:৫৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪