ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ২ আহত ১০

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি-
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৭৯ বার পড়া হয়েছে

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী ফতুমুন্সীর মোড়ে এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বলায়ের চর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জংগলদী খাঁ বাড়ি ও সুতার বাড়ির মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এরই জেরে সকালে ফতু মুন্সির মোড়ে দেশিয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন গুরুতর আহত হলে তাদের শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন, আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন লালু খাঁ ও মোগর খাঁ। এদিকে একজন নিহত হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সেই এলাকার লোকজন অপরপক্ষের ঘরবাড়ি ও দোকানপাটে হামলা ও লুটপাট চালায়।শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জংগলদী এলাকায় পুর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। এই ঘটনায় দ্রুত আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ২ আহত ১০

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪