ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের 

রিপোর্টার :মো: জাহিদুল ইসলাম  
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া এলাকার বসবাসকারী ৭৫ জন সাংবাদিক এর প্রাণের সংগঠন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে জবর দখল দিয়ে ক্লাবে তালা দেওয়ার ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে ঢাকা সিএমএম আদালতে মামলা দায়ের করেছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী। তিনি বলেন, আশুলিয়া এলাকায় চাদারাজী ও ক্লাবের শৃঙ্খলা পরিপন্থী কাজের অপরাধে সাধারণ মিটিংয়ের মাধ্যমে অটো মাসুদ , ভাদাইল সরকার বাড়ির ভাড়াটিয়াকে সর্বসম্মতিক্রমে ক্লাব থেকে বহিস্কার করা হয়। এর পর সে এলাকার কয়েকজন বাটপার প্রতারক ও ধান্দাবাজ লোকদের নিয়ে ইন্ডাস্ট্রিয়াল সেন্টারের ৩ তলায় রিপোর্টার্স ক্লাবের নাম ভাঙিয়ে একটি গ্রুপ তৈরি করে প্রতারণা কাজে লিপ্ত রয়েছেন। সম্প্রতিককালে ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে মামলার ২ নং বিবাদী বাবুল খান,ভাদাইল উত্তর পাড়া মোস্তফার বাড়ির ভাড়াটিয়া,৩ নং বিবাদী রিপন মিয়া,৪ নং বিবাদী ভাদাইল পশ্চিম পাড়া আনিসের বাড়ির ভাড়াটিয়াসহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দলকে সাথে নিয়ে গত ৬ আগষ্ট সন্ধ্যা ৭ ঘটিকার সময় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের তালা ভেঙে ভিতরে থাকা চেয়ার টেবিল ও আসবাবপত্র একটি স্টিল আলমারি দুই শতাধিক বই ও নগদ ৪০ হাজার টাকা একটি ষ্টিল আলমারি লুট করে নিয়ে যায় এবং কিছু মালামাল ক্লাবের সামনে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় । তিনি আরো বলেন ক্লাবের নিরাপত্তার জন্য সাংবাদিকরা ধামসোনা বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী কে ক্লাবে এনে সকল বিষয় অবগত করা হয় তিনি আমাদের ২০ টি চেয়ার ও একটি তালা কিনে দেন। আবার ও দ্বিতীয় দফায় তালা ভেঙে ক্লাব দখল করার পায়তারা করছে। এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ কে অবগত করলে তিনি সিএমএম কোর্টে মামলা করতে বলেন পরে গত ১০ সেপ্টেম্বর সিএমএম কোর্টে মামলা দায়ের করলে কোর্ট মামলা টি আমলে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাবস্থা নিতে নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের 

নিউজ প্রকাশের সময় : ০৯:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪