ঢাকা ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ! 

রিপোর্টার মোঃ মাহাবুব আলম 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ৭০ বার পড়া হয়েছে

গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পোড়াবাড়ি বাজার এলাকায় শাহ সুফি ফসিহ উদ্দিন পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার জুম্মার নামাজের পর পোড়াবাড়ি ও আশপাশের বেশ কয়েকটি এলাকার লোকজন মাজার ভাঙচুর করে গুড়িয়ে দেয়। স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে মাজারের আশপাশের এলাকার বেশ কয়েকটি মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমামসহ আলেম-ওলামারা ভেকু দিয়ে মাজারটি ভাঙচুর করেন। হামলাকারীরা বিভিন্ন স্থাপনা ও কবরস্থান ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মাজারের আসবাবপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় মাজারের পীর খাদেম এবং ভক্তরা মাজার থেকে পালিয়ে অন্যত্র চলে যান। পরে সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।ভাঙচুরকারীদের দাবি, মাজারটি ইসলামবিরোধী কর্মকাণ্ড ও মাদক সেবনের আখড়ায় পরিণত হওয়ায় তারা এটি ধ্বংস করেছে। তবে মাজারপন্থীদের দাবি, এই মাজারে শরীয়াহ বিরোধী কাজকর্ম হতো না। ভক্তদের কাছ থেকে পাওয়া মাজারের টাকায় একটি মসজিদ পরিচালনা, মাদ্রাসায় অর্থ দেওয়াসহ অসহায় মানুষদের সহায়তা করা হয়। মাজারে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তারা।এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা হামলা করে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে শাহ সুফি ফসিহ উদ্দিনের মাজার ভাঙচুর, অগ্নিসংযোগ! 

নিউজ প্রকাশের সময় : ০৮:১৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪