ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জামালপুরে সরিষাবাড়ীতে গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা স্ত্রী’র

সংবাদ দাতা মোঃমমিনুল ইসলাম মিন্টু
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৯১ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে গরম পানির সাথে লবন, শুকনা মরিচের গুঁড়ো মিশিয়ে ঘুমন্ত স্বামীর ওপর গরম পানি ঢেলে হত্যার চেষ্টা করেছে স্ত্রী৷ মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮:৩০ মিনিটে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার এসআই মাসুদ খালিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাসপাতাল ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ধনবাড়ী উপজেলার কাঠালিয়াবাড়ীর নুরুলের মেয়ের সাথে নাছিমা বেগম এর ১৫ বছর পুর্বে সরিষাবাড়ী উপজেলার আমজাদ ভুইয়ার ছেলে রুবেল মিয়া (৩৮) এর সাথে বিবাহ হয়। বিবাহের পর তাদের পরিবারে ২ কন্যা সন্তান জন্ম হয়। এরপর রুবেল টারিয়াপাড়া এলাকার রাশেদা নামের এক নারীকে ৩য় বিবাহ করে। বিবাহের পর থেকে নাছিমাকে একাধিকবার তালাক দিয়ে পুনরায় আবারো বিবাহ করে রুবেল। এ নিয়ে পারিবারিক কলহ চলছে দীর্ঘদিন ধরে। এ ছাড়াও রুবেল তার স্ত্রী নাছিমাকে বিভিন্ন সময় শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করত।

রুবেল এর ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আমি এগিয়ে গিয়ে দেখি আমার চাচার ওপর গরম পানি ঢেলে শরীরের বিভিন্ন স্থানে ঝলসে দিয়েছে। চাচাকে হত্যার জন্য এ কাজ করেছে চাচী। পরে চাচাকে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তবে বিষয়টি নিয়ে সরিষাবাড়ী হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা:মেহেদী হাসান জানান, প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

কথা হলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে সরিষাবাড়ীতে গরম পানি ঢেলে স্বামীকে হত্যার চেষ্টা স্ত্রী’র

নিউজ প্রকাশের সময় : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩