ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বোগদাদ পরিবহনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের প্রতিবাদ

মোঃ আনজার শাহ কুমিল্লা জেলা প্রতিনিধি :-
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫৮ বার পড়া হয়েছে

গত ১৮ সেপ্টেম্বর চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার শেষ পৃষ্ঠায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বোগদাদ পরিবহনের যাতাকলে অতিষ্ঠ যাত্রীরা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে সাব-হেডিং করা হয় বৈষম্যের শিকার আইদি পরিবহন। উক্ত প্রতিবেদনের প্রতিবাদ করেছেন বোগদাদ পরিবহনের মালিক আবদুল হক সাহেব । তার দাবি প্রতিবেদনে উল্লেখিত বোগদাদ পরিবহনের নৈরাজ্য ও একক আধিপত্য বিস্তার এবং রাজনৈতিক নেতাদের ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তাছাড়াও বেশ কয়েকটি সার্ভিস ঈগল সুপার, আজমীর সার্ভিস ও রিল্যাক্স পরিবহন বন্ধ থাকা এবং আইদি পরিবহন কুমিল্লায় প্রবেশ করতে না দেয়ার বিষয়েও বোগদাদকে দায়ী করা হয়েছে। অথচ এতেও আমাদের কোনো হাত নেই। আর প্রতিবেদনটি যে একপেশে, তার প্রমাণ আজমীর সার্ভিস নিয়ে ভুল তথ্য পরিবেশন। কারণ এটির মালিকানায়ও রয়েছে বোগদাদ কর্তৃপক্ষ। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে গত কয়েক বছর আজমীর সার্ভিসও বন্ধ রয়েছে। আর আইদি পরিবহন চলাচলের অনুমোদন পেয়েছে খাজুরিয়া-চাঁদপুর পর্যন্ত। সরকারি বিধিমালা অনুযায়ী তারা কুমিল্লায় প্রবেশের সুযোগ পাচ্ছে না। মূলত ২০২২ সালে কুমিল্লায় আরটিসি’র মিটিংয়ে আইদি পরিবহনসহ আবেদন করা আরও ২০-২২টি পরিবহনকে কুমিল্লায় আসার রুট পারমিট দেয়া হয়নি। কারণ নগরীর তিনটি প্রধান বাস টার্মিনালের মধ্যে শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল অন্যত্র সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে। আর মাত্র ৩ একর জায়গায় প্রতিষ্ঠিত জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে অতিরিক্ত যানবাহনের চাপে অনেক সময় দুর্ভোগ পোহাতে হয়। তাই এটি ১০ একর জায়গায় সম্প্রসারিত করার কাজ চলছে। ইতোমধ্যে সরকারি অর্থও বরাদ্ধ হয়েছে। আর আইদির মতো একটি পরিবহনকে অনুমোদন দিলে তো অন্যরাও আবেদন করবে। তাই হয়তো সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এ মুহূর্তে সেখানে অতিরিক্ত কোনো পরিবহনের বাস প্রবেশের অনুমতি দিচ্ছে না আরটিসি কর্তৃপক্ষ। অথচ এর সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। বরং আইদি বাসের চালকরা খাজুরিয়া এলাকায় আমাদের বাস চালকদের সাথে গায়ে পড়ে ঝগড়া করে এবং বিভিন্নভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। আর আইদি পরিবহনের আয় দিয়ে শাহরাস্তিতে ’পেয়ারা বেগম’ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার বিষয়টিও সম্পূর্ণ মিথ্যা। কারণ জনগণের সাথে প্রতারণার জন্যই এ সংক্রান্ত একটি সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। প্রকৃতপক্ষে আদৌ সেখানে কোনো বৃদ্ধাশ্রম চালু হয় নাই। মূলত ১৯৮৬ সাল থেকে যাত্রীসেবা দেয়া বোগদাদ পরিবহনের সুনাম ক্ষুন্ন করতেই আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্যও নেয়নি সংশ্লিষ্ট পত্রিকাটি। যা খুবই দুঃখজনক। এমন মিথ্যাচারের নিন্দা জানানোর ভাষাও আমাদের জানা নেই।এ ব্যাপারে কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সভাপতি অধ্যাপক কবির আহমেদ বলেন, কুমিল্লার শাসনগাছা ও চকবাজার বাস টার্মিনাল অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর জাঙ্গালিয়া টার্মিনালকে সম্প্রসারণ করতে আরও ০৭ একর জায়গাসহ প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে। এ বিষয়টি বিবেচনা করে যানবাহনের চাপ এড়াতে ২০২২ সালের আরসিটি মিটিং থেকেই আইদিসহ অন্যান্য পরিবহনের বাস কুমিল্লায় প্রবেশের রুট পারমিটের প্রস্তাব নাকচ করা হয়েছে। তাই এখানে বোগদাদকে দায়ী করার কোনো সুযোগ নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বোগদাদ পরিবহনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনের প্রতিবাদ

নিউজ প্রকাশের সময় : ০৯:০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪