ধর্ম যার যার উৎসব সবার- গলাচিপা থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মোঃআশাদুর রহমান।

- নিউজ প্রকাশের সময় : ০৯:৫০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা গলাচিপা থানা পুলিশের পক্ষ থেকে গলাচিপা উপজেলার সকল ধর্ম পেশার মানুষকে শারদীয় দুর্গাপূজা শুভেচ্ছা জানিয়েছেন ওসি মোঃআশাদুর রহমান। গলাচিপা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শুভেচ্ছা বার্তায় জানান, দীর্ঘ এক বছরের অপেক্ষার পর আমাদের সবচেয়ে প্রিয় এবং অন্তরের উৎসব দূর্গা পূজা বা দুর্গোৎসব একেবারে দোর গোড়ায় চলে এসেছে। প্রতি বছরই দূর্গা মায়ের মর্ত্যধামে ফেরার অনন্দে মেতে ওঠে এই ধরিত্রী বিশেষ করে বাঙালিদের মধ্যে এই পুজোর উন্মাদনা একটু বেশিই থাকে। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়। দুর্গোৎসবের এই কটা দিন আমরা বিশেষ আনন্দ ও উৎসাহের সাথে দূর্গা মায়ের আরাধনা করে, পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় একে অপারকে শুভেচ্ছা জানিয়ে থাকি। বিভিন্ন সময় চাকরি ক্ষেত্রে বিভিন্ন জেলায় চাকরি করেছি। এবার মহান সৃষ্টি কর্তার আশীর্বাদে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে দূর্গা উৎসব উদযাপন করতে চাই।গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃআশাদুর রহমান শুভেচ্ছা বার্তায় আরো বলেন, আমার এই শুভেচ্ছা বার্তার মাধ্যমে সবার কাছে বিশেষ অনুরোধে থাকবে। সরকারের নিয়মনীতি ও আইন শৃঙ্খলা মেনে সবাই দূর্গা উৎসব উদযাপন করবেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে গলাচিপা থানার আওতাধীন সকল পূজা মন্ডবে আমাদের কঠোর নজরদারি থাকবে। আপনাদের সকল প্রকার নিরাপত্তা নিশ্চিত করবে গলাচিপা থানা পুলিশ। সবাইকে আবারো শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন।
















