ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

সাধারণ হজ এজেন্সি মালিকদের ৬ দফা দাবি।

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে

হাব এ প্রশাসন নিয়োগ বাতিল ও যৌক্তিক বিমান ভাড়া এবং সহনীয় প্যাকেজ মূল্য ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ হজ এজেন্সি মালিকরা।এসময় তারা ৬টি দাবির কথা জানায়।আজ ২৬ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।এসময় সাধারণ হজ এজেন্সি মালিকদের পক্ষে মোবারক উল্লাহ শিমুল বলেন,’ আজ অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে এই মানববন্ধন করতে বাধ্য হচ্ছি। আমরা শুরুতে মাননীয় প্রধান উপদেষ্টার আশুরোগ মুক্তি কামনা করছি।গত ৬ মাস পূর্বে সম্পূর্ণ গনতান্ত্রিক প্রক্রিয়ায় হাব এর বর্তমান কমিটি নির্বাচিত হয়। ৫ই আগষ্ট এর পর সভাপতি ও একজন সদস্য পদত্যাগ করলে গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মত ভাবে কমিটি পুনঃ গঠন করা হয়। অত্যন্ত পরিতাপের বিষয় মাত্র দুইজন পতিত সরকার এর অনুসারীর মিথ্যা অভিযোগ এর প্রেক্ষিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের লুকিয়ে থাকা ফ্যসিষ্ট সরকারের অনুসারীদের সহযোগিতায় অন্যায় ভাবে হাব এ প্রশাসক নিয়োগ করা হয়েছে।হজ ২০২৫ সালের কার্যক্রম চলমান। বাংলাদেশের প্রায় ৯৫ ভাগ হজযাত্রী বেসরকারী ব্যবস্থাপনায় হজ পালন করেন। এই বিপুল সংখ্যক হজযাত্রীর সমন্নয় হাব করে যাচ্ছেন এবং তাদের যথাযথ সেবা নিশ্চিত করেন। হাব এ প্রশাসক থাকলে হজ ব্যবস্থাপনায় সম্বন্নয়হীনতা দেখা দিবে এবং হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দিবে, সরকার বিব্রত অবস্থায় পড়বে। হজযাত্রীরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হবে।”তাদের দাবি গুলো হলো,১) অনতিবিলম্বে প্রশাসক নিয়োগের আদেশ বাতিল করতে হবে এবং হাব এর নির্বাচিত কমিটি পুনঃ বহাল করতে হবে।২) হজযাত্রীদের বিমান ভাড়া যৌক্তিক ও বাস্তব সম্মত ভাবে নির্ধারন এবং থার্ড ক্যারিয়ার ওপেন করতে হবে।৩) হজ প্যকেজ মূল্য সহনীয় পর্যায়ে নির্ধারন করতে হবে।৪) নিবন্ধনের সময় ৩ (তিন) লক্ষ টাকার পরিবর্তে শুধুমাত্র বিমান ভাড়া জমা দিয়ে নিবন্ধন করার সুযোগ দিতে হবে।৫) রাজকীয় সৌদি সরকার এর নিবন্ধিত সকল মোয়াল্লেম উন্মুক্ত রাখতে হবে, যাতে করে কোনো রকম সিন্ডিকেট গড়ে না ওঠে।৬) হজ কার্যক্রম থেকে ফ্যাসিষ্ট সরকারের অনুসারী দায়িত্বশীল কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাধারণ হজ এজেন্সি মালিকদের ৬ দফা দাবি।

নিউজ প্রকাশের সময় : ০২:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪