ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

খামারিদের সহযোগিতায় রাজধানীতে ডিমের মূল্য অনেকটাই স্বাভাবিক 

স্টাফ রিপোর্টার:মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

টিসিবি’র দৈনিক মূল্য তালিকা অনুযায়ী প্রতি হালি ডিমের দাম ৬০ টাকা থেকে নেমে এখন ৪৮ থেকে ৫২ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অনেক এলাকাতে এখনও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ডিম, যা নিয়ন্ত্রণে বাজার তদারকি সংস্থাগুলোর হস্তক্ষেপ প্রয়োজন।  মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) কার্যালয়ে রাজধানীর দুই পাইকারি বাজারে ডিম বিক্রয়ের চলমান কার্যক্রম বিষয়ক এক পর্যালোচনা সভায় বিষয়গুলো উঠে আসে।সভায় কাপ্তান বাজার ও তেজগাঁও পাইকারি বাজারের আড়তদারেরা জানান, রাজধানীর এই দুই বাজারে সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রি হলেও অন্যান্য বাজারগুলোতে ডিমের মূল্য বেশি। তেজগাঁও বাজারে মূলত ছোট ও মাঝারি খামার থেকেই ডিমের চালান আসতো। কিন্তু জেলা শহরগুলোতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রি হওয়ায় ছোট ও মাঝারি খামারগুলো এখন তাদের কাছে ডিমের সরবরাহ বন্ধ করে দিয়েছেন।ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহাবুবুর রহমান বলেন, অধিকাংশ করপোরেট খামারগুলো ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহরে অবস্থিত। স্থানীয় জেলা প্রশাসন চাইছে, আগে স্থানীয় চাহিদা পূরণ করতে হবে, পরে অন্য জেলায় ডিম পাঠানো যাবে। তিনি বলেন, গত ২৩ অক্টোবর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসকদেরকে প্রাণিসম্পদ কর্মকর্তা, ডিমের স্থানীয় উৎপাদক ও প্রান্তিক খামারিদের সম্পৃক্ত করে মতবিনিময় সভা আয়োজনের জন্য অনুরোধ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, সাম্প্রতিক বন্যায় প্রচুর খামার বন্ধ হয়ে গেছে, ফলে কমেছে ডিমের উৎপাদন। ২০২৩ সালে বন্যার পরও একই অবস্থার সৃষ্টি হয়েছিল। যে কোন প্রতিযোগিতামূলক বাজারে সরবরাহ কমলে, দাম বৃদ্ধি পায় এটাই স্বাভাবিক।তিনি বলেন, আক্রান্ত জেলার খামারিরা পুনরায় বাচ্চা তোলা শুরু করেছেন। আগামী এক মাসের মধ্যে ব্রয়লার মুরগির উৎপাদন স্বাভাবিক হয়ে আসবে, তবে ডিমের উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরও কয়েক মাস সময় লাগবে।ডায়মন্ড এগ লি. এর প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান মেজবাহ বলেন, চলমান কার্যক্রমের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বুধবার।  কিন্তু ভোক্তার স্বার্থে এ মেয়াদ আরও ২ সপ্তাহ বর্ধিত করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খামারিদের সহযোগিতায় রাজধানীতে ডিমের মূল্য অনেকটাই স্বাভাবিক 

নিউজ প্রকাশের সময় : ০৯:৪৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪