ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গ্রাম রায়পুর গ্রাম থেকে প্রায় ৬ কোটি টাকার স্বর্নের বার সহ গ্রেপ্তার দুই পাচারকারীর।।

শাকিল আহম্মেদ চুয়াডাঙ্গা জেলা ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে

অবৈধভাবে স্বর্ণ ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।এ সময় তল্লাশি চালিয়ে তাদের কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা করেছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে ৫৮ বিজিবির পরিচালক লে: কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ  দেশপ্রিয় কে এ তথ্য নিশ্চিত করেছেন।আটককৃতরা হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মণ্ডলের ছেলে মো. আব্দুল কাদের মণ্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)। এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে ৫৮ বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইদহের সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত সামন্তা বিওপি’র একটি চৌকষ টহল দল অভিযান পরিচালনা করেন। বিজিবির সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে ওঁৎ পেতে থাকেন। এ সময় দুজন ব্যক্তি পায়ে হেটে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাদের দুজনকে আটক করতে সক্ষম হন এবং তাদের শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় লুকানো ৪৬টি স্বর্ণেরবার (৫ কেজি ৪৭৮.৫৩ গ্রাম) উদ্ধার করতে সক্ষম হয়।৫৮ বিজিবির পরিচালক লে: কর্নেল শাহ মোহাম্মদ আজিজুস শহীদ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে দুই পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দ ৪৬টি স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা।তিনি আরও বলেন, স্বর্ণের বারগুলো ঝিনাইদহ ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে এবং অভিযুক্ত দুই পাচারকারীকে মহেশপুর থানায় হস্তান্তরসহ বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়াধীন।।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী গ্রাম রায়পুর গ্রাম থেকে প্রায় ৬ কোটি টাকার স্বর্নের বার সহ গ্রেপ্তার দুই পাচারকারীর।।

নিউজ প্রকাশের সময় : ০৮:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪