ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজস্ব আদায়ে হাজার কোটি টাকা অতিক্রমের মাইলফলক – ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস

সংবাদ দাতা মোঃমেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে

রাজস্ব আদায়ে হাজার কোটি টাকা অতিক্রমের নতুন মাইলফলক সৃষ্টি করা হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বৃহস্পতিবার ১৩ জুলাই বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে করপোরেশনের দ্বিতীয় পরিষদের একবিংশতম করপোরেশন সভায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ মন্তব্য করেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন আমাদের লক্ষ্য ছিল এই সিটি করপোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমাদের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাদের ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শী নেতৃত্বে আমরা সে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছি। আমরা বিগত অর্থবছরে ১ হাজার ৩২ কোটি টাকা রাজস্ব আয় করেছি।এর মাধ্যমে আমরা রাজস্ব আদায়ে হাজার কোটি টাকা অতিক্রমের নতুন মাইলফলক সৃষ্টি করেছি। সেজন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।আল্লাহ রাব্বুল আলামীনের নিকট শোকরিয়া জ্ঞাপন করি।
ঢাকাবাসীর স্বপ্ন পূরণে দক্ষিণ সিটি করপোরেশন কাজ করে চলেছে উল্লেখ করে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন,যে সিটি করপোরেশন একসময় কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতো,পরিচালন ব্যয়ে ঘাটতি হতো,আপনাদের সকলের অব্যাহত কর্মপ্রচেষ্টায় আমরা সেই দৈন্য দশা অতিক্রম করেছি।আমরা আত্মনির্ভরশীল হয়েছি।একই সাথে আমাদের ওপর ঢাকাবাসীর প্রত্যাশাও বৃদ্ধি পেয়েছে। আমরা এখন আত্মবিশ্বাসী যে, ঢাকাবাসীর প্রত্যাশা পুরনে আমাদের সেই সক্ষমতা বাড়ছে। নতুন নতুন প্রতিকূলতাকে নজরে নিয়ে আমরা কর্মপরিকল্পনা সাজাচ্ছি। আমরা আশাবাদী, ঢাকাবাসীর প্রত্যাশা পূরণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।

বোর্ড সভায় সর্বসম্মতভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের ৬৭৫১.৫৬ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়াও বোর্ড সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়।
বোর্ড সভায় ১ জন কাউন্সিলরকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে মনোনয়ন এবং ২ জন করে কর্মকর্তা ও কর্মচারীকে ‘শুদ্ধাচার পুরষ্কার’ প্রদান করা হয়।
করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদারকে ‘শ্রেষ্ঠ কাউন্সিলর’ হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে বাদল সরদারকে ৫০ হাজার টাকা, ১টি ক্রেস্ট ও ১টি সনদ প্রদান করা হয়েছে।
বোর্ড সভায় করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, অঞ্চল-২ এর স্বাস্থ্য পরিদর্শক মোহাং কামরুল হাসান এবং সংস্থাপন শাখার অফিস সহায়ক মো. মোস্তফাকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ তাদের ১ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ১টি ক্রেস্ট ও ১টি সনদ প্রদান করা হয়।
দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় বোর্ড সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও কাউন্সিলরবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
বোর্ড সভায় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান প্রকৌশলী আশিকুর রহমান,প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মুনান হাওলাদার, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজস্ব আদায়ে হাজার কোটি টাকা অতিক্রমের মাইলফলক – ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস

নিউজ প্রকাশের সময় : ১০:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩