আমেরিকার প্রতিনিধি আওয়ামী লীগকে কি আবার ক্ষমতায় বসিয়ে দিবে।

- নিউজ প্রকাশের সময় : ০৯:১৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৯০ বার পড়া হয়েছে

সরকার এবং তার প্রচার মাধ্যম মেকি ভাব দেখাচ্ছেন যেন আমেরিকা ম্যানেজ হয়ে গেছে, ক্ষমতায় থেকে নির্বাচন করে আবার ক্ষমতায় ফিরে আসবে। চমৎকার প্রতারণামূলক প্রচার।
আমেরিকার প্রতিনিধি বিএনপির সাথে দেখা করে নাই।
কারণ তারা সরকারের সাথে আলোচনা করতে এসেছিলেন, কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করতে আসেন নাই। তাই তারা বিএনপি, আওয়ামী লীগ কোন দলের সাথেই বসে নাই। নির্বাচনী বলটা সরকারের কোর্টে, দায়িত্বটা সরকারের। আমেরিকা অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচন চায়। সুষ্ঠু নির্বাচন এই সরকারের অধীনে হয় নাই এবং হবে না। এটা আমেরিকাসহ সারা বিশ্ব জানে।
অতএব হিসাবটা খুব সহজ আমেরিকার প্রতিনিধির সফর সরকারের উপর চাপ সৃষ্টি করেছে, যদি সরকার বিরোধী দলের দাবি মেনে সুষ্ঠু নির্বাচন না দেয়, তাহলে তাদের পতন ছাড়া আর কোন বিকল্প থাকবে না।
আমেরিকার অস্ত্র মানবাধিকার, গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন। এই অস্ত্র দ্বারা তারা সারা পৃথিবীর উপর প্রভাব বিস্তার করে। কোন বোকা ভাবে তারা এই অস্ত্র ত্যাগ করবে?
কাজেই আওয়ামী লীগের নেতাকর্মীর খুশী হওয়ার এবং বিএনপির নেতাকর্মীর হতাশ হওয়ার কোন কারণ নাই।
















