ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

নবীনগরে প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের গবাদিপশু ও আর্থিক অনুদান প্রদান।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন থেকে একটি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে গবাদিপশু গরুর বাছুর এবং দুটি পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার অনুদান প্রদান করেছেন।গত শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিটঘর দক্ষিণ পাড়া বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এই অনুদান প্রদান করা হয়েছে।নবীনগর বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা মো: জামাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, বিটঘর ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা ফিরুজ বাশার, আব্দুল মজিদ মঙ্গল মেম্বার, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও ক্রীড়াবিদ রফিকুল ইসলাম সেন্টু, কালসার নাঈমা আলম মহিলা ডিগ্রি কলেজ প্রভাষক তৌফিকুল হক বাবু, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ খান, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দীন, সমাজ সেবক আবু কাউছার, মো: হোসেন মিয়া, ফরহাদ হোসেন রুমেল।বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা জামাল উদ্দিন বলেন, আপনারা সবাই বিটঘর ইউনিয়ন প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের জন্য খাছ করে দোয়া করবেন, সবাই যেন সুস্থ থাকে। এরকম আরো সমাজসেবা মূলক কর্মকান্ডে জড়িত থাকতে পারে। প্রবাসী সবার জন্য আপনারা দোয়া করবেন।বিটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বক্তব্যে বলেন, আমরা খুব আনন্দিত হয়েছি আমাদের ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসে টাকা রোজগার করে এলাকার অসহায় গরীব মানুষদেরকে বিভিন্ন সময়ে উপকার করছে তা সত্যি অনুপ্রেরণা এবং প্রশংসা দাবী রাখে।সংগঠন পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন, মুফতি জুবায়ের আহমেদ সিরাজী।সংগঠনের কার্যকরী কমিটি, প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক, নির্বাহী উপদেষ্টাগণের পরামর্শক্রমে সভাপতি আরিফুল ইসলাম শাহীন ভুঁইয়া মুঠোফোনে জানান, পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে এই রকম মহৎ কাজ করা হবে, এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবীনগরে প্রবাসী সমাজকল্যাণ ফাউন্ডেশনের গবাদিপশু ও আর্থিক অনুদান প্রদান।

নিউজ প্রকাশের সময় : ০২:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪