ঢাকা ০২:৪২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মৃ*ত্যুবরণ করায় তার পরিবারে শো*কের ছায়া

মো: মিশিকুল মন্ডল জয়পুরহাট জেলা প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক এবং কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আতাউর রহমান তালুকদার (খসরু) ইন্তেকাল করিয়াছেন। বুধবার বেলা দেড়টায় জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ  নিঃশ্বাস ত্যাগ করেন। খসরু তালুকদার কালাই উপজেলার মাত্রাই গ্রামের কৃতি সন্তান। মৃত্যুর সময় পর্যন্ত তার বয়স হয়েছিল (৬৮) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (রাজশাহী)  বিভাগের সহসাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দনসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মী। এছাড়াও কালাই প্রেসক্লাব,কালাই মডেল প্রেসক্লাব এবং প্রেসক্লাব কালাই এর সাংবাদিকবৃন্দ শোক প্রকাশ করেন। আতাউর রহমান তালুকদার প্রেসক্লাব কালাই এর সাধারণ সম্পাদক সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের পিতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মৃ*ত্যুবরণ করায় তার পরিবারে শো*কের ছায়া

নিউজ প্রকাশের সময় : ০৬:৩৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫