ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কালাইয়ে ‘অভিলাষ’এর ঈদ উপহার পেলো শতাধিক পরিবার

মো:মিশিকুল মন্ডল জয়পুরহাট জেলা প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে, প্রতি বছরের মতো এবছরেও সমাজের সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘অভিলাষ’ নামক একটি  স্বেচ্ছাসেবী সংগঠন।বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪ টায় জয়পুরহাটের কালাই উপজেলা শহীদ মিনার চত্বরে হতদরিদ্র এবং সমাজের সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।প্রতি পরিবারের মাঝে লাচ্চা সেমাই ৫০০ গ্রাম, চিনি ৩০০ গ্রাম, গুঁড়া দুধ ২ প্যাকেট এবং ১ প্যাকেট আটাসহ পরিমাণ মত বাদাম কিচমিচ অভিলাষ এর ঈদ উপহার হিসাবে দেওয়া হয়।এ ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, অভিলাষ এর প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ সৌরভ, সদস্য সাফিন আহমেদ,আপন হোসে,শিশির ইসলাম,সজিব হোসেন প্রমুখ।উল্লেখ্য, ‘অভিলাষ’ ২০২২ সালে যাত্রা শুরু করে। অভিলাষ একটি সেবামূলক, অরাজনৈতিক সংগঠন, যা সমাজের কল্যাণে কাজ করে। আমাদের মূল লক্ষ্য হলো: অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনে কার্যক্রম পরিচালনা, স্বেচ্ছাসেবীদের একত্রিত করে ইতিবাচক পরিবর্তন আনা, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার শক্তিতে সুন্দর ভবিষ্যৎ গড়া ধারাবাহিকভাবে পালন করে আসছে সংগঠনটি।অভিলাষ এর প্রতিষ্ঠাতা ফয়সাল আহমেদ সৌরভ বলেন, ‘অভিলাষ’ মানবতার পথে এক নিবেদিত যাত্রা। ২০২২ সালের ২৮শে মে আমাদের পথচলা শুরু হয়। মানবতার সেবাকে প্রধান লক্ষ্য হিসেবে রেখে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন অভিলাষ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই আমরা মানুষের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি।প্রথম উদ্যোগ হিসেবে টিফিনের টাকা বাঁচিয়ে এতিমখানার শিশুদের সঙ্গে একদিনের ইফতার আয়োজন ও দিনমজুরদের মাঝে ইফতার বিতরণ করি। সেই থেকে ক্ষুদ্র পায়ে হেটেই চলেছে আমাদের সংগঠন। সকলের ভালবাসা ও সহযোগিতা নিয়ে এভাবেই আমরা এগিয়ে যেতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালাইয়ে ‘অভিলাষ’এর ঈদ উপহার পেলো শতাধিক পরিবার

নিউজ প্রকাশের সময় : ০৯:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫