ঢাকা ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শ্রেষ্ঠ ওসি পদক পেলেন নাগরপুর থানার রফিকুল ইসলাম

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় টাঙ্গাইল জেলার এপ্রিল-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম।মঙ্গলবার (২০ মে) টাঙ্গাইল জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান ওসির হাতে আনুষ্ঠানিকভাবে এই পদক তুলে দেন।প্রতি মাসে জেলার পুলিশ সদস্যদের কার্যক্রম মূল্যায়ন করে শ্রেষ্ঠদের এ সম্মাননা দেওয়া হয়। কর্মদক্ষতা, পেশাদারিত্ব, অপরাধ দমন ও জনসম্পৃক্ততার ভিত্তিতে ওসি রফিকুল ইসলাম এবার নির্বাচিত হন জেলার সেরা।নাগরপুর থানায় যোগদানের পর থেকে ওসি রফিকুল মাদকবিরোধী অভিযান, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সচেতনকরণ এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করেন। তিনি প্রতিটি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি, আনসার ও গ্রাম পুলিশদের সঙ্গে সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।বিগত সময়ে একাধিক ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও প্রকৃত অপরাধীদের গ্রেফতারে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। স্থানীয়দের মতে, এসব সাফল্যের ফলে তিনিই এই পদকের যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন।ওসি রফিকুল ইসলামের নেতৃত্বে নাগরপুর উপজেলা বর্তমানে জেলার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অন্যতম রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রেষ্ঠ ওসি পদক পেলেন নাগরপুর থানার রফিকুল ইসলাম

নিউজ প্রকাশের সময় : ০৭:৫১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫