ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

সংকটের মুখে নেতৃত্বে এলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী, জাতীয় সাংবাদিক সংস্থা পেল নতুন অভিভাবক

মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ১৭৪ বার পড়া হয়েছে

দেশের অন্যতম প্রভাবশালী সাংবাদিক সংগঠন “জাতীয় সাংবাদিক সংস্থা” এক অনিশ্চয়তা ও নেতৃত্বের সংকটময় সময় অতিক্রম করছে। এমন পরিস্থিতিতে সংগঠনের হাল ধরতে সামনে এলেন প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের সহধর্মিণী মোছা আছিয়া আক্তার। তার এই সিদ্ধান্ত সংগঠনের ভেতরে আশার আলো জাগিয়েছে।এক লিখিত বিবৃতিতে মোছা আছিয়া আক্তার বলেন, “সংগঠনের অভ্যন্তরে চলমান শৃঙ্খলাহীনতা, নেতৃত্বের দ্বন্দ্ব ও বিভ্রান্তিকর অবস্থান আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। মরহুম আলতাফ হোসেন যে স্বপ্ন ও আদর্শ নিয়ে এই সংগঠন গড়েছিলেন, তা যেন নষ্ট না হয়, সেই দায়বোধ থেকেই আমি সরাসরি নেতৃত্বে আসার সিদ্ধান্ত নিয়েছি।”তিনি আরও বলেন, “এ সিদ্ধান্ত কারও বিরুদ্ধে নয়, বরং সংগঠনের হারানো ঐক্য, শৃঙ্খলা ও মর্যাদা পুনরুদ্ধারের একটি প্রয়াস। একটি সংগঠনের প্রাণ হলো এর সদস্যদের আন্তরিকতা, একতা এবং ন্যায়ের প্রতি অবিচল আস্থা।”মোছা আছিয়া আক্তার সকল সদস্য, প্রবীণ নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানান, যেন সবাই একসাথে কাজ করে মরহুম আলতাফ হোসেনের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসেন।উল্লেখ্য, মরহুম আলতাফ হোসেনের হাত ধরে প্রতিষ্ঠিত “জাতীয় সাংবাদিক সংস্থা” দীর্ঘদিন ধরে দেশের সাংবাদিক সমাজের অধিকার রক্ষা, ন্যায়ভিত্তিক আন্দোলন ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখে এসেছে। সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ বিভাজন ও নেতৃত্ব সংকটে পড়ে সংগঠনটি কার্যত স্থবির হয়ে পড়েছিল।তবে আছিয়া আক্তারের নেতৃত্ব গ্রহণের ঘোষণার পর অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিভাবকসুলভ অবস্থান এবং সাংগঠনিক দায়বোধ “জাতীয় সাংবাদিক সংস্থা”কে আবারও একটি ঐক্যবদ্ধ, শৃঙ্খলিত ও গতিশীল প্ল্যাটফর্মে রূপান্তরিত করতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংকটের মুখে নেতৃত্বে এলেন প্রতিষ্ঠাতার সহধর্মিণী, জাতীয় সাংবাদিক সংস্থা পেল নতুন অভিভাবক

নিউজ প্রকাশের সময় : ০৭:০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫