ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

হাতের মুঠোয় আইপিএল, দেখা যাবে টি-স্পোর্টস অ্যাপে

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ১২:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

‘থাকো তুমি যেখানে, সব খেলা এখানে।’ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো আপনার হাতেও এখন আছে খেলা দেখার সমাধান। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আলোচিত আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল দিয়ে বাণিজ্যিকভাবে পথচলা শুরু হচ্ছে বাংলাদেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের ওটিটি প্ল্যাটফর্ম টি-স্পোর্টস অ্যাপের।

ইন্টারন্যাশনাল লিগ টি-টুয়েন্টি, পাকিস্তান সুপার লিগ-পিএসএল, নারীদের আইপিএল ওমেন্স প্রিমিয়ার লিগ সফলভাবে সম্প্রচারিত হয়েছে টি-স্পোর্টসের অ্যাপে। ৩১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের ১৬-তম আসর দিয়ে এবার সবার হাতে পৌঁছে যাচ্ছে টি-স্পোর্টস অ্যাপ।

মানুষের প্রাত্যাহিক ব্যস্ততা মাথায় রেখে, প্রযুক্তির উৎকর্ষতার সুফল নিতেই শুরু থেকেই ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে এসেছে টি -স্পোর্টস। প্রায় ২ বছরের মাথায় এখন স্বয়ংসম্পূর্ণ অ্যাপটি। ওটিটি প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য বড় কোনো ক্রীড়া আয়োজনের অপেক্ষায় ছিল টি-স্পোর্টস কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক জানান, ‘টি স্পোর্টসের অ্যাপ নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন। সে কারণে প্ল্যাটফর্মটি নিয়ে অনেক দিন ধরে আমরা কাজ করছি। বাণিজ্যিকভাবে অ্যাপটি সবার জন্য উন্মুক্ত করতে আইপিএলের চেয়ে বড় কোনো উপলক্ষ্য হতে পারে না। বাংলাদেশের সাকিব-মুস্তাফিজ-লিটনদের সঙ্গে দুনিয়ার সব সেরা ক্রিকেটারদের পারফরম্যান্স তুলে ধরার মঞ্চ আইপিএল। আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই কেউই এখন আইপিএল দেখা থেকে বঞ্চিত হবেন না।’

টিভি দর্শকদের জনপ্রিয়তার বিচারে এ মুহুর্তে আইপিএলের অবস্থান দ্বিতীয়। ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়েছে এই লিগের দর্শক। খেলা মাঠে গড়াতেই তার উত্তাপ টের পাওয়া যায় বাংলাদেশেও। ঘরে কিংবা চায়ের দোকানের টিভি সেটে আটকে থাকে অসংখ্য জোড়া চোখ। আর বাংলাদেশের কোনো ক্রিকেটার খেললে, সেদিন উত্তেজনা থাকে তুঙ্গে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয়তা বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখার। যে কারণে টিভি সম্প্রচার স্বত্ত্ব আর ডিজিটাল স্বত্ত্ব আলাদা করে বিক্রির সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় উপমহাদেশের ডিজিটাল স্বত্ত্ব কিনেছে ভায়াকম ১৮। তাদের কাছ থেকে আগামী পাঁচ বছরের জন্য এই স্বত্ত্ব কিনেছে দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি -স্পোর্টস। ফলে ২০২৭ সাল পর্যন্ত আইপিএলের প্রতিটি আসরই অ্যাপের মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। একই সঙ্গে টি-স্পোর্টসের টিভি পর্দায়ও দেখা যাবে আইপিএলের প্রতিটি ম্যাচের জমজমাট দ্বৈরথ।

টি-স্পোর্টস অ্যাপের দূত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর জাতীয় দলের ওপেনার লিটন দাস। অ্যাপটির প্রচার ও প্রসারে ভূমিকা রাখবেন, এবারকার আইপিএলের কোলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলার অপেক্ষায় থাকা এই দুই টাইগার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাতের মুঠোয় আইপিএল, দেখা যাবে টি-স্পোর্টস অ্যাপে

নিউজ প্রকাশের সময় : ১২:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩