ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই

মাতৃস্নেহের আবেগঘন মুহূর্তে জননেতা তারেক রহমান

রিপোর্টার: ফয়সাল হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

রিপোর্টার: ফয়সাল হোসেন

এক আবেগঘন ও মানবিক মুহূর্তের সাক্ষী হলো উপস্থিত সবাই, যখন জননেতা তারেক রহমানের সঙ্গে এক মায়ের হৃদয়ছোঁয়া সংলাপ ও আশীর্বাদের দৃশ্য দেখা যায়। রাজনীতির কঠোর বাস্তবতার বাইরে এই দৃশ্য যেন ভালোবাসা, শ্রদ্ধা ও মানবিক সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।ঘটনার শুরুতে এক মা পরম মমতায় জননেতা তারেক রহমানের কাছে এগিয়ে এসে বলেন,“বাবা, আমি তোমাকে দোয়া করতে এসেছি। কিন্তু আমি তোমাকে কিভাবে ডাকবো?”উত্তরে বিনয়ের সঙ্গে জননেতা তারেক রহমান বলেন,“আপনি যেভাবে ডাকতে চান।”এরপর সেই মা আবেগে আপ্লুত হয়ে বলেন,তাহলে বাবা, আমি তোমাকে ‘আমি–তুমি’ করেই বলছি।”জননেতা তারেক রহমান সম্মতির সঙ্গে জবাব দেন, “জি, আপনি বলেন।”এরপর মা আরও আবেগভরা কণ্ঠে বলেন, “বাবা, আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিতে চাই।”জননেতা তারেক রহমান বিনয়ের সঙ্গে বলেন,“নিশ্চয়ই।”এরপর সেই মা পরম মমতায়, মাতৃস্নেহে তারেক রহমানের মাথায় হাত বুলিয়ে দেন এবং দোয়া করেন। মুহূর্তটি উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। অনেকের চোখে তখন আবেগের ছাপ স্পষ্ট হয়ে ওঠে।রাজনৈতিক নেতাদের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক কেবল বক্তব্য আর কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ নয়—এই ঘটনা তারই এক জীবন্ত উদাহরণ। একজন মায়ের আশীর্বাদ আর একজন নেতার বিনয়ী গ্রহণযোগ্যতা মুহূর্তটিকে করে তোলে স্মরণীয়।এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে নেতৃত্বের মানবিক দিক হিসেবে দেখছেন এবং এমন আন্তরিক মুহূর্ত রাজনীতিতে ইতিবাচক বার্তা দেয় বলে মত প্রকাশ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাতৃস্নেহের আবেগঘন মুহূর্তে জননেতা তারেক রহমান

নিউজ প্রকাশের সময় : ১১:০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬