ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি

রিপোর্টার মোঃ মেহেদুল সরকার 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রিপোর্টার মোঃ মেহেদুল সরকার 

কলারোয়ায় হোমিওপ্যাথি চিকিৎসাবিজ্ঞানের জনক মহাত্মা ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের ২৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বিদায়ী ইন্টার্নী চিকিৎসকদের সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি। তিনি বলেন, “হোমিওপ্যাথি শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি মানবসেবার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ডাঃ স্যামুয়েল হ্যানিম্যান মানুষের কল্যাণে যে চিকিৎসা দর্শন প্রতিষ্ঠা করেছেন, তা আজও বিশ্বব্যাপী সমাদৃত।”

তিনি আরও বলেন, “গ্রামীণ জনগোষ্ঠীর কাছে স্বল্প খরচে চিকিৎসাসেবা পৌঁছে দিতে হোমিওপ্যাথি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন প্রজন্মের চিকিৎসকদের দক্ষতা ও নৈতিকতার সঙ্গে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং কলেজটির অধ্যক্ষ মোঃ আব্দুল বারীকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা কার্যালয়ের পরিচালক খাঁন মীজানুল ইসলাম সেলিম, কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু নসর, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ ওসমান গনী, শূরা সদস্য মাওলানা মোঃ ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, কলারোয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আহমদ আলী এবং সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু।

বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরিতে হোমিওপ্যাথিক শিক্ষার মানোন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠান শেষে বিদায়ী ইন্টার্নী চিকিৎসকদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি

নিউজ প্রকাশের সময় : ০৯:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬