ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইখতিয়ার রহমান কবির পক্ষ থেকে গলাচিপা ও দশমিনা উপজেলা বাসি কে অগ্রিম পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন  সমুদ্রজয়ের প্রত্য/য়ে বাংলাদেশ, নৌবাহিনীতে শপথ নিলো ৪৪১ নবীন নাবিক। খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা হোসেন এর ৯ম মৃ/ত্যু/ বার্ষিকী আজ সাভারে পশুর হাটের ইজারা কেন্দ্রিক বি/রো/ধে হামলা ও লু/টপা/ট, থানায় অভিযোগ। মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর

ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না- নুরুলহক নুর

রিপোর্টার:-মোঃ ফয়সাল
  • নিউজ প্রকাশের সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না- নুরুলহক নুর

বিরোধী দলসমূহের নেতা-কর্মীদের হয়রানি-হুমকি,হামলা-মামলা ও অন্যায়ভাবে ভিত্তিহীন মামলায় গ্রেফতার,নির্যাতনের প্রতিবাদে অদ্য শুক্রবার বিকাল ৪.১৫ টায় কেন্দ্রীয় কার্যলয়ের সামনে কালো পতাকা মিছিল শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুলহক নুর বলেন, ” ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না সরকার। কারণ, এরা ভালো করেই জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই প্রশাসনে দলীয়করণ করে তাদের দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়াচ্ছে,বিরোধী দলসমূহের নেতা-কর্মীদের উপর হামলা করে মামলা দিয়ে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই,হামলা-মামলা করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ১ দফার আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। সরকারের পতন ব্যতীত আমরা রাজপথ থেকে ঘরে ফিরবো না। এই সরকার ক্ষমতা ধরে রাখতে প্রশাসনে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিভিন্ন পদে চাকরি দিয়েছে। দেশের মানুষের সেবা করা নয়,প্রশাসনের এই দুর্বৃত্তদের কাজ হচ্ছে বিরোধী মত নির্মুল করা,মিথ্যা মামলায় ফাঁসানো আর টাকা-পয়সা উপার্জনে দুর্নীতি,চাঁদাবাজি,দখলবাজি করা। জিনিসপত্রের দাম এক দিন পর পর বাড়ছে। ব্যাংকগুলো থেকে অনিয়ম করে ভূযা কাগজপত্র দেখিয়ে দরবেশরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিচ্ছে,দেশ থেকে ডলার বাইরে চলে যাচ্ছে। যার ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে,টাকার মান কমছে ,জিনিসপত্রের দাম একের পর এক বাড়ছে। এ সরকারের পতন না হলে কারো রক্ষা নাই। সরকার একঘেয়েমি করে নির্বাচন করলে স্যাংশনের কালো মেঘে তাদের ঢেকে দেবে। যা দেশে দুর্ভিক্ষ ডেকে আনবে। তাই দেশ বাঁচাতে সকলকে রাস্তায় নেমে গণআন্দোলন গড়ে সরকারকে বিদায় দিতে হবে।”

ভিপি নুরুল হক নুর
সভাপতি, গণঅধিকার পরিষদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না- নুরুলহক নুর

নিউজ প্রকাশের সময় : ১২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩