ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

অলিপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি, উধাও কয়েক লক্ষ টাকার স্মার্টফোন

স্টাফ রিপোর্টার::
  • নিউজ প্রকাশের সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পনগর অলিপুরে একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। দোকানের তালা কেটে চুরি হয়ে যায় নগদ টাকাসহ ২০০-২৫০টি মোবাইল, যার আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। শুক্রবার ভোর ৫টায় ঘটনাটি ঘটেছে অলিপুর আরএফএল গেইট সংলগ্ন তানভীর টেলিকমে ।  ভেতরে ও বাহিরে সিসি ক্যামেরা থাকা সত্বেও এই ধরনের চুরির ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

২৯  এপ্রিল শনিবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে ওই মোবাইল দোকানে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। দোকানের মালিক জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা নাগাদ দোকান বন্ধ করা হয়। শনিবার সকাল ৯টা নাগাদ দোকান খুলে দেখেন ঘর লণ্ডভণ্ড! পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ১০/১২ জনের একটি চক্র দোকানের বাহিরে অবস্থান নেয়। এসময় ভেতরে সাদা শার্ট পরিহিত ফর্সা এক যুবক দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে স্কুল ব্যাগের ভেতরে মোবাইল ও টাকা ঢুকিয়ে চম্পট দেয়। বাহিরে থাকা লোকজন দোকান ও মেইন রাস্তায় পাহাড়া দিতে থাকে। এসময় কেউ মোবাইলে, কেউ একে অপরের সাথে কথোপকথনসহ কেউ কেউ হাটাহাটি করতে থাকে। এসময় তাদের মুখে মাক্স পড়া থাকায় সিসি ক্যামেরায় মুখ দেখতে পাওয়া যায়নি। তবে দুজনের মুখ দেখা গেলেও এলাকার কেউ তাদের সনাক্ত করতে পারেনি।

এবিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক কামাল চেকপোস্টকে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক গিয়ে পরিদর্শন করেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত তাদের সনাক্ত করা হবে। তবে এবিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অলিপুরে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি, উধাও কয়েক লক্ষ টাকার স্মার্টফোন

নিউজ প্রকাশের সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩