সংবাদ শিরোনাম ::
অগ্নিকান্ডের পুড়ে যাওয়া দোকানির পাশে দান সেবা সংঘ।

সংবাদ দাতা মোঃসৈয়দ প্রিন্স
- নিউজ প্রকাশের সময় : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের দিবাকরকাঠি গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চা দোকানি সেলিম সরদারকে তিন ভান ডেউটিন উপহার দিলেন সেচ্ছাসেবী সংগঠন দান সেবা সংঘ। আজ ২১/৬/২৩ বিকেলে নথুল্লাবাদ ইউনিয়নের চাকলা বাজারে ডেউটিন উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির আলোচিত মানবিক সবির হোসেন সহ অত্র ইউনিয়নের দান সেবা সংঘ এর সদস্য বিন্দু। এসময় সবির হোসেন বলেন, মানবিক সেচ্ছাসেবী কাজে যদি কখনো কারো প্রয়োজন হয় আমাকে জানাবেন যত সম্ভব আমি আপনাদের পাসে থাকবো।
এসময় দান সেবা সংঘ এর প্রতিষ্ঠা পরিচালক রোমান বিশ্বাস বলেন কি হবে অর্থ দিয়ে যদি না ভাবি পরশি নিয়ে ,এই স্লোগান কে সামনে রেখে অসহায় মানুষের পাসে দারানোই আমাদের প্রধান লক্ষ।
















