ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

আসামি ১০১পিরোজপুরে ঘটনার ১০ বছর পর অগ্নিসংযোগের অভিযোগে মামলা

রিপোর্টের রোজিনা বেগম
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরের ১০ বছর আগের অগ্নিসংযোগের ঘটনায় ১০১ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খানসহ ৫১ জনের নামে এবং ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।সোমবার (০২ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী উপজেলার সদর ইউনিয়নের কলাতলা গ্রামের ছিদ্দিক শেখের ছেলে মো. আনিস শেখ বাদী হয়ে নাজিরপুর থানায় মামলাটি করেন।নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- সদ্য বিলুপ্ত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস ও শাখারীকাঠী ইউপি চেয়ারম্যান মো. খালিদ হোসেন সজল।মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাত পৌনে ১টার দিকে ভুক্তভোগী ছিদ্দিক শেখের ঘরে আগুন দেন অভিযুক্তরা। এ সময় নগদসহ ৮ লাখ ৩৫ হাজার টাকার মালামাল লুট করে নেওয়া হয়। এছাড়া ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ সময় ভুক্তভোগীরা মামলা করতে চাইলেও তখন আওয়ামী লীগ সরকারের প্রভাবে তিনি মামলা করতে পারেন নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, মামলাটি তদন্ত করে আসামিদের গ্রেপ্তার করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসামি ১০১পিরোজপুরে ঘটনার ১০ বছর পর অগ্নিসংযোগের অভিযোগে মামলা

নিউজ প্রকাশের সময় : ০৮:৪৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪