ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ইউটিউব দেখে বোমা তৈরির চেষ্টা, বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন তরুণের।

সংবাদ দাতা মোঃআরাফাত হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৭৩ বার পড়া হয়েছে

ফেনীর সোনাগাজীতে বোমা বিস্ফোরণে এক যুবকের হাতের কবজি উড়ে যাওয়ার ঘটনায় পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৪ জুলাই) সকালে সোনাগাজী মডেল থানার এসআই কামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নম্বর : ১৪, তারিখ : ১৪-০৭-২০২৩।

মামলার আসামিরা হলেন, আবদুল আজিজ, আহত যুবক আবদুল্লাহ আল নোমান ও আজিজের বড় ভাই মোমিনুল হকসহ অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন।

এদিকে প্রধান আসামি আবদুল আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজিজ বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের ছমাদ আলী ভূঞা বাড়ির রুহুল আমিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নোমান বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামের নানার বাড়ি ছমাদ আলী ভূঞা বাড়িতে বেড়াতে যান। বন্ধু আবদুল আজিজের ঘরে বসে ইউটিউব দেখে নোমান রাত ৮টার দিকে বোমা তৈরি করছিলেন। এ সময় বিকট শব্দে বিস্ফোরণে নোমানের বাম হাতের কবজি উড়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ প্রকৃত ঘটনা তদন্ত করছে। গ্রেপ্তার আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউটিউব দেখে বোমা তৈরির চেষ্টা, বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন তরুণের।

নিউজ প্রকাশের সময় : ১০:৩৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩