ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

ঈদের পরে ঢাকার রাসায়নিক গুদামের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করা হবেঃ ঢাদসিক মেয়র শেখ তাপস

রিপোর্টার মেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

ঈদের পরে ঢাকার রাসায়নিক গুদামের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) শেখ ফজলে নূর তাপস।আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর উদ্যোগে মতিঝিলস্থ ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত পুরোনো ঢাকার ব্যবসা-বাণিজ্যে যানজটের প্রভাব ও উত্তরণের উপায় চিহ্নিতকরণ শীর্ষক এক স্টেকহোল্ডার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র শেখ ফজলে নূর তাপস এ হুশিয়ার জানান।ঢাদসিক মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন,পুরাতন ঢাকা আমরা আর ঝুঁকিপূর্ণ রাখতে পারি না।কিছুদিন আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এটা প্রতিনিয়ত ঘটছে।ইতোমধ্যে রাসায়নিক দ্রব্যাদি স্থানান্তরের জন্য যে গুদামঘর,কারখানা প্রয়োজন তা শিল্প মন্ত্রণালয় থেকে শ্যামপুরে শিল্পাঞ্চলে করে দেওয়া হয়েছে।কিন্তু এ পর্যন্ত সেখানে মাত্র একজন গিয়েছেন।আমরা তাকে বাণিজ্য অনুমতি ট্রেড লাইসেন্স দিয়েছি আরেকজন আবেদন করেছেন।সেটাও আমরা করে দিচ্ছি।আজকের এই সভার মাধ্যমে পুরান ঢাকায় যারা রাসায়নিক ব্যবসা করছেন তাদের প্রতি আমার নিবেদন এবং কঠোর হুশিয়ারি থাকবে।আপনারা আইন অনুযায়ী শিল্প মন্ত্রণালয়ে আবেদন করে সেখানে স্থানান্তরিত হোন।তা না হলে ঈদের পরে আমরা চিরুনি অভিযান করব।রাসায়নিক দ্রব্যাদির ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হয় এমন ভবনগুলো প্রয়োজনে সিলগালা করে দেওয়ার হুশিয়ারি জানিয়ে (ঢাদসিক)মেয়র শেখ তাপস বলেন,আমাদের তালিকাভুক্ত ১৯২৪টি রাসায়নিক দ্রবাদির গুদাম ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে রয়েছে।আমরা ২০১৭ সালের পর হতে সেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়ন বন্ধ রেখেছি।তারপরও আপনারা বিভিন্ন জায়গা থেকে ট্রেড লাইসেন্স নিয়ে সেখানে ব্যবসা করছেন।আমরা ঈদের পরে চিরুনি অভিযান পরিচালনা করে সবগুলো বন্ধ করে দিবো।আরেকটি বিষয় হলো,সেসব ভবনে উপরে কিন্তু অনেকেই আবাসন হিসেবে ব্যবহার করেন আবার নিচে গুদামঘর।এটি অত্যন্ত বিপদজনক।তাই প্রয়োজনে সেসব ভবন সিলগালা করে বিদ্যুৎ-পানি বন্ধ করে দিবো।এতে পুরো ভবন বন্ধ হয়ে যাবে। তখন যে ভোগান্তি হবে সেজন্য আপনারা আমাদেরকে দোষারোপ করতে পারবেন না।ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিটিসিএ’র নির্বাহী পরিচালক নীলিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান,পরিবহন বিশেষজ্ঞ ড.এস এম সালেহ উদ্দিন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক মো. আব্দুল বাকী মিয়াসহ পুরান ঢাকা কেন্দ্রিক ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বক্তাগণ জানান যে, বাংলাদেশের জিডিপিতে ঢাকার অবদান ৪৬ শতাংশ আর ঢাকা কেন্দ্রিক যে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে তন্মধ্যে পুরোনো ঢাকার প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান প্রায় ৪০ শতাংশ।সুতরাং পুরনো ঢাকার যানজট কমাতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং বিদ্যমান সমস্যাসমূহের আশু সমাধান অত্যন্ত জরুরি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান,ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক,এফবিসিসিআই, ডিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের পরে ঢাকার রাসায়নিক গুদামের বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করা হবেঃ ঢাদসিক মেয়র শেখ তাপস

নিউজ প্রকাশের সময় : ০৭:৪১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪