ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

গরুর ট্রাক ছিনতাইয়ের সময় যুবলীগ নেতা আটক।

সংবাদ দাতা মোঃমেহেদী হাসান অলি
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা শুক্রাবাদ মেইন রোডে কুরবানির হাটে যাওয়া একটি গরুর ট্রাক ছিনতাইয়ের সময় মারুফ হোসেন বিপ্লব নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোরে রাজধানীর শুক্রাবাদ মেইন রোড এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই যুবলীগ নেতার নাম মারুফ হোসেন বিপ্লব। তিনি মোহাম্মদপুর থানা যুবলীগের আহ্বায়ক ছিলেন।
এ ঘটনায় গরু ব্যবসায়ী জুলফিকার বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৩টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী নওগাঁ জেলার মহাদেবপুর থেকে ১৮টি গরু নিয়ে চট্টগ্রামের বোয়ালখালী হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রাজধানীর শুক্রাবাদ মেইন রোডে এলে ওই যুবলীগ নেতাসহ আরও কয়েকজন মিলে গরুর ট্রাকটি আটক করে ব্যবসায়ী ও ট্রাক ড্রাইভারকে মারধর করে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
ট্রাকে থাকা গরু ব্যবসায়ী আজাদের পকেট থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় টহলে থাকা শেরেবাংলা নগর থানা পুলিশের একটি গাড়ি দেখে গরু ব্যবসায়ীরা চিৎকার-চেঁচামেচি করলে পুলিশের গাড়িটি দ্রুত এসে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে।পরে তাদের দেওয়া তথ্যমতে যুবলীগের ওই নেতাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি উৎফুল বড়ুয়া জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে কয়েকজনকে আটক করতে সক্ষম হই। পরে এ বিষয়ে একজন গরু ব্যবসায়ী থানায় মামলা করলে আমরা বাকি আসামিদের আটক করে কোর্টে প্রেরণ করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরুর ট্রাক ছিনতাইয়ের সময় যুবলীগ নেতা আটক।

নিউজ প্রকাশের সময় : ০৬:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩