ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

গরুর হাট গুলিতে মানুষ শুধু দেখছেন কিনতেছে না 

রিপোর্টার ওয়াজ উদ্দিন 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে

কুষ্টিয়া থেকে ১৩টি গরু নিয়ে হাজারীবাগ গরুর হাটে এসেছেন দুই বেয়াই মুক্তার ও বাবু। গত মঙ্গলবার (১১ জুন) হাটে আসলেও বিক্রি করেছেন মাত্র দুটি গরু। ঈদের আরো ৪ দিন বাকি থাকায় ক্রেতারা শুধু গরু দেখছেন বলে জানিয়েছেন এই দুই গরু বিক্রেতা। তারা জানান, ক্রেতারা গরু দেখছেন, কিনছেন না।মঙ্গলবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর থানার দুর্গাপুর গ্রামে মুক্তার হোসেন ১১টি গরু ও কুষ্টিয়ার সদর থানার কবুরহাট এলাকার বাসিন্দার বাবুল হোসেন বাবু ২টি গরু নিয়ে হাজারীবাগ হাটে আসেন। সম্পর্কে তারা বেয়াই।মুক্তার হোসেন জানান, ২টি গরু বিক্রি করেছি। প্রতি মণ ২৮ থেকে ৩০ হাজার টাকা বিক্রি করা হয়। সাড়ে চার মণ ওজনের একটি গরু ১ লাখ ৩৫ হাজার টাকা বিক্রি করেছি। আরেকটি ১ লাখ ৭০ হাজার টাকা বিক্রি করেছি।কোরবানির পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়, লাখ টাকা জরিমানা বাজারে ক্রেতার চেয়ে দর্শনার্থীর ভিড় বেশি বাবুল হোসেন বাবু বলেন, আজকে মানুষ শুধু দেখছে। বাজার জমবে কালকে। ক্রেতা আসে মোটামুটি ভালোই। মিডিয়াম সাইজের গরুর চাহিদা। গতকালের থেকে আজকে দাম কম বলছে। তবে প্রতি বছরের তুলনায় এবার কম আসছে গরু।সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর হাজারীবাগ এলাকায় গরু ও ছাগলের বিশাল হাট বসেছে। হাটে ৮০ হাজার থেকে শুরু করে ১০ লাখ টাকা দামের গরু উঠেছে। এদিকে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ১৫টি গরু নিয়ে আসেন সহিদ ব্যাপারী। গতকাল মঙ্গলবার তিনি আসলেও এখনও একটি গরুও বিক্রি করতে পারেননি।পবিত্র ঈদুল আজহার জন্য গরু কিনতে আসেন বেসরকারি চাকরিজীবী মনতাজ উদ্দিন। তিনি ঢাকা পোস্টকে বলেন, বিকেল অফিস শেষ করে এসেছি। এখনও দেখছি। গরুর দামটা মনে হচ্ছে একটু বেশি। আজকে কিনবো না, আজকে দেখছি। কাল বিকেলে এসে দাম মিলিয়ে নেব একটা।হাট ঘুরে দেখা যায়, হাজারীবাগ গরুর হাটে ১ লাখ থেকে ৪ লাখ টাকার দামের গরু উঠেছে বেশি। বিভিন্ন রঙের গরুর মধ্যে কালো রঙের গরুর চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। হাটে ফরিদপুর থেকে সাড়ে আট লাখ টাকার একটি গরু নিয়ে এসেছেন বাচ্চু মিয়া। তিনি জানান, সবাই দেখছেন। কেউ কেউ দামও বলছেন। আমরা সাড়ে আট লাখ টাকা দাম চাচ্ছি। ২ লাখ ৫ হাজার টাকা দিয়ে ২টি গরু কিনেছেন রায়ের বাজারের নাজমুল ইসলাম। তিনি বলেন, দুটি গরু কিনেছি। বিকেল থেকে ঘুরে কিনলাম। দাম বেশি মনে হয়নি। আমাদের সাধ্যের মধ্যে রয়েছে। বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে। বাজেটের মধ্যে গরু পাওয়া কষ্টের ব্যাপার। আল্লাহ মিলিয়ে দিয়েছেন, আজকে কষ্ট হলেও গরু কেনার কাজটি শেষ করেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরুর হাট গুলিতে মানুষ শুধু দেখছেন কিনতেছে না 

নিউজ প্রকাশের সময় : ০৭:১৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪