ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকমুক্ত গড়তে পুলিশের কঠোর অবস্থান, আটক ৪জন।  খাল খনন কর্মসূচির উদ্বোধনে বৃক্ষরোপণ উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষার আহ্বান এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, এমপি হ্যানিম্যানের চিকিৎসা দর্শন আজও বিশ্বব্যাপী সমাদৃত” — ইজ্জত উল্লাহ এমপি ঘরের সিঁধ কেটে চুরির ঘটনার মূল হোতা সহ ৬ জন গ্রেফতার।  সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার নতুন যাত্রা, আনন্দে ভাসছে শেরপুর বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সহায়ক উপকরণ বিতরণ শেরপুর সদর উপজেলায় খাল খনন/পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নীরবতা আর শূন্যতার মধ্যে দিন কাটছে মোঃ সিদ্দিকুর রহমানের মানসিক অবসাদে হারিয়ে যাচ্ছে জীবনের স্বাভাবিক ছন্দ সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী

গাজীপুরের কাপাসিয়ার গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

মেহেদুল ইসলাম গাজীপুর সদর প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ১২:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়ায় ২৮ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার গরুচোর সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের চাঁন মিয়ার বাড়িতে একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে অপর একজন নিহতের ঘটনা ঘটে বলে জানা যায়।কাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই মো. আরিফ ঘটনার সত্যতা স্বীকার করেন। তবেতাৎক্ষণিকভাবে নিহতদের নাম—পরিচয় জানা যায়নি। ঘটনাটি নামিলা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে নামিলা গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. চাঁন মিয়ার বাড়িতে অজ্ঞাত পরিচয়ের কিছু লোক গরু চুরির উদ্দেশে প্রবেশ করলে এ সময় চাঁন মিয়া গরু চুরির বিষয়টি টের পেয়ে ডাকাডাকি শুরু করলে এলাকাবাসী গিয়ে ধাওয়া করে ঘটনাস্থলেই একজনকে চোরকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত্যু কালে তার পরনে ছিল নীল রং এর শার্ট।এ ছাড়া অপর একজন এলাকাবাসীর ধাওয়া খেয়ে পার্শ্ববর্তী বড়িবাড়ি গ্রামের ধানক্ষেতে লুকাতে গিয়ে পিছু নেওয়া উত্তেজিত এলাকাবাসী তাকে খুঁজে বের করে পিটুনি দেন এতে ঘটনাস্থলে তিনিও মারা যান।সিংহশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, গরু চুরিরোধে এলাকায় গ্রামবাসী পাহারা বসিয়েছিল। বৃহস্পতিবার রাতে গাড়িতে করে একটি কৃষকের বাড়িতে গরু চুরি করতে কয়েকজন আসেন। পরে গ্রামবাসী গরু চুরির বিষয়টি টের পেয়ে তাদের দুইজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ২ জন নিহত হন। আরও চার—পাঁচজন গরু চোর পালিয়ে গেছেকাপাসিয়া থানার ডিউটি অফিসার এসআই মো. আরিফ আরও জানান, গণপিটুনিতে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরের কাপাসিয়ার গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

নিউজ প্রকাশের সময় : ১২:৩১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪