চুনারুঘাটে বসতঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

- নিউজ প্রকাশের সময় : ০৫:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

আজিজুল হক নাসির, চুনারুঘাট:: চুনারুঘাট উপজেলার বড়বাড়ি (ঝুড়িয়া) গ্রাম থেকে জুয়েল মিয়া (৪০) নামের ১ ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
রবিবার (২৩ এপ্রিল) সকাল ৭টায় নিহতের বাসগৃহের বারান্দার ভীম থেকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, গত ১ বছর আগে দুবাই থেকে ফিরে আসার পর থেকেই জুয়েল মানসিক রোগে ভোগ ছিলেন। এবং তিনি ডাক্তার রেজাউল করিমের চিকিৎসাধীন ছিলেন। এর আগেও তিনি একাধিক বার আত্মহত্যার চেষ্টা করেছেন।
ঘটনার দিন ভোর আনুমানিক ৫টায় তার বড় ছেলে আরমান তাকে বারান্দার ভীমে ঝুলে থাকতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন সজাগ হন। স্বজনরা তাকে মৃত অবস্থায় দেখতে পান। তারা বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যান রুমন ফরাজি এসে পুলিশে খবর দেন।
চুনারুঘাট থানার এসআই তরিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। নিহত জুয়েল ওই গ্রামের মৃত ছায়েদ মিয়ার পুত্র। তার ২ জন পুত্র ও ১জন কন্যা সন্তান রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি আত্মহত্যা।













